গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গন-সংযোগ

Uncategorized জাতীয় ঢাকা সারাদেশ

নিজস্ব প্রতিবেদক:  গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লা খানের পক্ষে ৩৭নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গন-সংযোগ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, কেন্দ্রীয় সদস্য মোঃ হুমায়ুন কবির মনির আজ দুপুর থেকে সন্ধ্যা অবধি গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নংওয়ার্ডের বিভিন্ন এলাকায় গন-সংযোগ করেন।

এ সময় গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম হোসেন, মোক্তার হোসেন, মনির হোসেন, আবুল গাজী, আতিক ইয়াসমির সহ বিপুল সংখক নেতা/ কর্মী তাদের সাথে ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *