মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ৫৫ পিস ইয়াবাসহ আসিফ মল্লিক হাসিব (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। (৮ জুন) বৃহস্পতিবার রাতে নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আসিফ অত্র গ্রামের আক্তার মল্লিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়,নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

👁️ 142 News Views
