নিরাপদ খাদ্যের মোবাইল কোর্ট কর্তৃক রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ির “ঝিল রেস্তোরাঁ এন্ড মিনি চাইনিজ”রেষ্টুরেন্ট কে ৩ লাখ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক : বুধবার ৭ জুন  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  উম্মে সালিক রুমাইয়া এর নেতৃত্বে “ঝিল রেস্তোরাঁ এন্ড মিনি চাইনিজ” বেগুনবাড়ী, শিল্প এলাকায় তেজগাঁও, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠানটি তাদের কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল এর কাগজ, পানি পরীক্ষার কাগজ, ফায়ার লাইসেন্স এবং আরও বেশকিছু প্রয়োজনীয় কাগজ প্রদর্শনে ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটির রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়।

এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকালে “ঝিল রেস্তোরাঁ এন্ড মিনি চাইনিজ” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সালাম মৃধা ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *