“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বিভাগীয় পর্যায়ের খেলা” শুভ উদ্বোধন 

Uncategorized জাতীয় রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ   গতকাল শুক্রবার   ১৪ জুলাই,  বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, রংপুর এর আয়োজনে এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, রংপুরের উদ্যোগে শেখ রাসেল স্টেডিয়াম, রংপুরে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), রংপুর বিভাগ, রংপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুর, উত্তম কুমার পাল পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্), আরপিএমপি, রংপুর, এ্যাড. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিভাগীয় ক্রীড়া সংস্থা, রংপুর বিভাগ, রংপুর, আরিফ হোসেন মুন, সভাপতি, বিভাগীয় ফুটবল এসোসিয়েশন, রংপুর বিভাগ, রংপুর,  লতিফা শওকত, সাধারণ সম্পাদক, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, রংপুর বিভাগ রংপুর।

উক্ত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোঃ আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ, রংপুর এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আসাদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, রংপুর।


বিজ্ঞাপন

গতকালের  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় নীলফামারী বনাম গাইবান্ধার মধ্যে।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *