!! শোক সংবাদ !! পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গণি,পিপিএম এর পিতার ইন্তেকাল  

Uncategorized অন্যান্য চট্টগ্রাম জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক  :  পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেটর  পিবিআই এর সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গণি,পিপিএম এর পিতা আলহাজ্ব মোজাফ্ফর আহাম্মদ সওদাগর বার্ধক্যজনিত অসুস্থতার কারনে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই,  দিবাগত রাত ১১ টা ১৩ মিনিটের সময় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।


বিজ্ঞাপন

গতকাল ২৮ জুলাই’ বাদ জুমা সাতকানিয়া থানাধীন বোয়ালিয়াপাড়াস্থ আজগর আলী ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে আজগরী কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি পিবিআই, বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর পক্ষ থেকে পিবিআই চট্টগ্রাম মেট্রো’র টিম জানাজার নামাজে অংশগ্রহন করে এবং মরহুমের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পন ও মরহুমের জন্য দোয়া করে।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *