যমুনা সার কারখানার ৩০ কোটি টাকা অর্থ আত্মসাত

৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ও ৬ জনকে কৈফিয়ত তলব   সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত এশিয়ার বৃহত্তম যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড এর ৩ কর্মকর্তার বিরুদ্ধে ৩০ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে সাময়িক বরখাস্ত ও ৬ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ এনে কৈফিয়ত তলব করেছে বিসিআইসি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা সারকারখানার […]

বিস্তারিত

দক্ষতা অনুযায়ী কাজ চান প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধীদের দক্ষতা অনুযায়ী কর্ম নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় অর্ধশতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে সংগঠনটি দাবি জানায়, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করে সর্বনি¤œ ১০ হাজার […]

বিস্তারিত

কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর জেরে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে শুক্রবার বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় সিন্ডিকেটের ৭৬তম সভা শেষে কুয়েটের ভিসি অধ্যাপক কাজী সাজ্জাত হোসেন এ তথ্য নিশ্চত করেছেন। এর আগে বেলা ১১টায় খুলনা […]

বিস্তারিত

সড়কে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : সড়কে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছেন নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করবেন তারা। শুক্রবার দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা । এর আগে বেলা ১১টার দিকে নিরাপদ সড়কের দাবিতে রামপুরা […]

বিস্তারিত

দুর্ঘটনা তহবিলে ১০০ কোটি টাকা চায় বিআরটিএ

প্রাথমিকভাবে কাজ শুরু করার জন্য সরকারের কাছে ১০০ কোটি টাকা চাওয়া হয়েছে। পরে আইন অনুযায়ী গঠিত উৎসগুলো থেকে প্রাপ্ত অর্থ থেকে এ খাতে ব্যয় করা হবে।   নুর মোহাম্মদ মজুমদার বোর্ডের সভাপতি ও বিআরটিএ চেয়ারম্যান   নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনা তহবিলে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। […]

বিস্তারিত

বিশ্বজুড়ে আবারও বাড়ছে সংক্রমণ

ডেল্টা-বিটার চেয়ে ওমিক্রন তিনগুণ বেশি শক্তিশালী   ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের ডেল্টা বা বিটা ধরনের চেয়ে এর নতুন ধরন ওমিক্রনে সংক্রমণের ঝুঁকি তিনগুণ বেশি। শুক্রবার এনডিটিভি এ খবর জানায়। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ গবেষণা চালানো হয়েছে। ওমিক্রন নিয়ে এটাই প্রথম কোনো গবেষণা প্রতিবেদন, যেখানে […]

বিস্তারিত

সনদধারী বেকার তৈরি করতে চাই না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা সনদধারী বেকার তৈরি করতে চাই না। আমরা দক্ষ মানবসম্পদ তৈরি করতে চাই। এজন্য পঠনপাঠনে পরিবর্তন করতে হবে। সনদসর্বস্ব শিক্ষা না দিয়ে তাদেরকে কর্মমুখী শিক্ষা দিতে হবে। শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী […]

বিস্তারিত

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তাদের যথাযথভাবে পরিচর্যা করলে তারা সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। শুক্রবার ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাকক্ষ থেকে […]

বিস্তারিত

রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয়: তাপস

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটির বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। […]

বিস্তারিত

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৯ (১) নম্বর অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তিসহ এ দেশের সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করেছেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও প্রতিবন্ধী জনগণের জীবনমান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদে জাতীয় প্রতিবন্ধী […]

বিস্তারিত