২৮ ডিসেম্বরের পর অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত করোনাভাইরাসের বুস্টার ডোজ নিতে চেয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা যাবে না। আগামী ২৮ ডিসেম্বরের পরে নিবন্ধন করা যাবে, তবে এই সময়ের মধ্যে কেউ বুস্টার ডোজ নিতে চাইলে আগের টিকা কার্ডের মাধ্যমে নিতে পারবেন। রোববার দুপুরে রাজধানী ঢাকার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান’স অ্যান্ড সার্জন’স (বিসিপিএস) মিলনায়তনে এ […]

বিস্তারিত

পথেই চুরি হয়ে যাচ্ছে রপ্তানিমুখী পণ্য!

নিজস্ব প্রতিবেদক : বন্দরে যাওয়ার আগে পথেই চুরি হয়ে যাচ্ছে ৩০ থেকে ৩৫ ভাগ রপ্তানিমুখী পণ্য। আর এ কাজে জড়িত পণ্য পরিবহনের চালক, হেল্পার ও অসাধু সিন্ডিকেট। রপ্তানিমুখী পণ্যভর্তি কাভার্ড ভ্যান। যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে আমদানিকারক দেশে। কিন্তু পুলিশি অভিযানে ভ্যানগুলো এখন মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে। ডিবি পুলিশ জানায়, পণ্যবোঝাই এসব কাভার্ডভ্যান […]

বিস্তারিত

আস্থা অর্জনে বুস্টার ডোজ নিলেন ৫ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রোববার থেকে বাংলাদেশও প্রবেশ করলো করোনাভাইরাসের বুস্টার ডোজ কার্যক্রমে। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস হয়ে গেলে টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নেওয়া যাবে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু হয়। তবে তার আগে ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়। রোববার দুপুরে রাজধানী ঢাকার […]

বিস্তারিত

বুস্টার ডোজেও প্রথম রুনু

নিজস্ব প্রতিবেদক : কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে শুরু হয়েছে করোনাভাইরাসের বুস্টার ডোজের টিকা দেওয়ার কার্যক্রম। রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রথম টিকা গ্রহণ করেন রুনু ভেরোনিকা কস্তা। এর আগে, চলতি বছরের ২৭ […]

বিস্তারিত

সরিষাবাড়ীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে চোখ উপড়ে ফেলার হুমকি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ৮ নং মহাদান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র প্রার্থীকে প্রত্যক্ষ হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ৮ নং মহাদান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আনিছুর রহমান জুয়েল শনিবার (১৮ ডিসেম্বর) রাতে সানাকইর বাজারে এক পথ সভায় এ হুমকি […]

বিস্তারিত

তাজ ল্যাবরেটরীজ ইউনানির বিরুদ্ধে কেমিক্যাল যুক্ত ঔষধ সামগ্রী তৈরী ও বাজারজাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : কেরানীগঞ্জের তাজ ল্যাবরেটরীজ ইউনানি কর্তৃপক্ষের বিরুদ্ধে কেমিক্যাল যুক্ত ঔষধ সামগ্রীর উতপাদন ও বাজারজাতের এক গুরুতর অভিযোগ উঠেছে, অভিযোগ অনুযায়ী জানা গেছে তাজ ল্যাবরেটরীজ ইউনানির মালিক তাজ বাবু দীর্ঘদিন যাবত রাজধানীর বাবুবাজার এলাকায় কেমিক্যাল ব্যবসার সাথে জড়িত থেকে তার কোম্পানিতে ঔষধ সামগ্রী তৈরিতে বাংলাদেশ ইউনানি ফর্মুলা অনুযায়ী ঔষধ তৈরি না করে শুধুমাত্র কালার,ফ্লেভার […]

বিস্তারিত

নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্রই ব্যাকফুটে

আমেরিকায় এ ধরনের রিপোর্ট বিভিন্ন কারণে হয়। এর মধ্যে অন্যতম কারণ- ঢাকার লবিং শক্তিশালী না হওয়া। এ কারণে যারা এসব (রিপোর্ট) নিয়ে কাজ করেন তারা হয়তো বিভিন্ন জায়গা থেকে শুনে এগুলো করেছেন। ড. ইমতিয়াজ আহমেদ কুটনৈতিক বিশ্লেষক নিজস্ব প্রতিবেদক : এলিট ফোর্স র‌্যাব এবং প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে বাংলাদেশের […]

বিস্তারিত

বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র মানবতার কথা বলে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘একটা খুনিকে তারা (যুক্তরাষ্ট্র) আটকে রেখেছে (আশ্রয় দিয়েছে), তারাই আবার আইনের কথা বলে। যে ব্যক্তি (রাশেদ চৌধুরী) মানবতা ভঙ্গ করলো, এতগুলো মানুষকে মেরে ফেললো, তাকে আশ্রয় দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।’ শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবসের […]

বিস্তারিত

বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকার মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান’স অ্যান্ড সার্জন’স (বিসিপিএস) প্রতিষ্ঠানে রোববার সকালে বুস্টার টিকার কার্যক্রম শুরু করা হবে। শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনার ব্যক্তিবর্গ এই বুস্টার ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহিতাদের সংখ্যা বাড়তে থাকবে। বুস্টার ডোজে ফাইজারের টিকা দেওয়া […]

বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গুজবে কান দেবেন না: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। রোববার এ ব্যাপারে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। সম্ভাবনাময় এই বাজার সম্পর্কে কোনো গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান। […]

বিস্তারিত