নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে তৈরি প্রতিমা সিলেট, ব্রা‏হ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন প্রতিমা শিল্পীরা। নরসিংদীর তুর্জয় প্রতিমা শিল্পালয়ের মালিক শ্রী দুলাল পাল বলেন, ‘বাঁশ, কাঠ, খড়, লোহা, রশি, মাটি, রংসহ প্রতিমা তৈরির উপকরণের […]

বিস্তারিত

৮ কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের তিন বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ, বিদ্যুৎ বিল বকেয়া, তালাবদ্ধ সব কক্ষ

রওশন বাবু, (লালমনিরহাট)  :  লালমনিরহাট শহরের কলেজ রোডের পাশে সরকারি শিশু পরিবার (বালিকা) চত্বরে প্রায় ৩০ শতক জমির ওপর নির্মাণ করা হয়েছে ‘শান্তিনিবাস’। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি তিন বছর আগে হস্তান্তর করা হলেও একদিনের জন্যও ব্যবহার হয়নি। ফলে অসহায় ও অবহেলিত প্রবীণদের জন্য নির্মিত সরকারি এই স্থাপনাটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। সমাজকল্যাণ […]

বিস্তারিত

মোল্লাহাটে মুসলিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী

মোল্লাহাট উপজেলা প্রতিনিধি  :  বাগেহাটের মোল্লাহাটে চাঞ্চল্যকর সাত বছরের শিশু মুসলিমাকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কচুড়িয়া খাঁ মার্কেট এলাকায় মোল্লাহাট-চিতলমারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ […]

বিস্তারিত

সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য হাজারো মানুষের  দোয়া

মোঃ কামাল হোসেন প্রধান,(নরসিংদী) :  নরসিংদীর তিন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অদ্য ১ অক্টোবর ২০২৬ ইং বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার পক্ষের আইনজীবীর করা এক […]

বিস্তারিত

মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার

শহিদুল ইসলাম, (রাঙামাটি) :  রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে সার্জেন্ট শেখ মুরাদ হোসেইন (এফএস এনসিও), স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ […]

বিস্তারিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে রাষ্ট্রীয় উন্নয়নে কাজে লাগানোর আহ্বান

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives) প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা […]

বিস্তারিত

​গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখল, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন-

মোঃ সাইফুর রশিদ চৌধুরী৷ :  গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখল, সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। একই সাথে অভিযুক্ত সন্ত্রাসী ও ভূমিদস্যু আলেম শেখ ও তার বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আজ বুধবার (০১-অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ […]

বিস্তারিত

গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা তাফালবাড়ির রাজু

নইন আবু নাঈম তালুকদার  (শরণখোলা)  :  শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজার ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক মো.ওমর ফারুক রাজুর বিরুদ্ধে গ্রাহকদের ডিপোজিট করা প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে তাফালবাড়ি ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক বন্ধ রেখে ব্যাংক পরিচালক রাজু এখনো লাপাত্তা। এদিকে রাজু পালিয়ে যাওয়ার খবরে […]

বিস্তারিত

দেবীগঞ্জে ১০ মাসেও পাঠ্যবই পায়নি অর্ধশতাধিক শিক্ষার্থী 

পঞ্চগড় প্রতিনিধি  :  পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষাবর্ষ শুরুর প্রায় ১০ মাস হতে চললেও নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী এখনো বিভিন্ন বিষয়ের পাঠ্যবই পায়নি বলে অভিযোগ উঠেছে। বই না পাওয়ায় অনেক শিক্ষার্থীকে গাইড বই কিংবা সহপাঠীদের বইয়ের ওপর নির্ভর করে পড়াশোনা করতে হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের […]

বিস্তারিত

নওগাঁয় বাস-সিএনজি চালকদের দ্বন্দ্বের অবসান, ৭৯ ঘণ্টা পর সব রুটে বাস চলাচল শুরু

মোঃ রিমন আহমেদ, (নওগাঁ)  : বাস ও সিএনজি চালকদের মধ্যে চলমান বিরোধের অবসান হয়েছে। টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে। এর আগে বাস চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে […]

বিস্তারিত