গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এক কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পিয়াল এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড […]

বিস্তারিত

ছাত্রীদের কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ: টুঙ্গিপাড়ায় বিক্ষোভ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাব ও অশালীন মন্তব্যের অভিযোগে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের মুখে অভিযুক্ত শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে বিদ্যালয়ের সমস্ত কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের […]

বিস্তারিত

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

সুনামগঞ্জ প্রতিনিধি  :  সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দরা। বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত […]

বিস্তারিত

কুড়িগ্রামে বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

আরমান হোসেন রাজু,  (রংপুর)  :  কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সারের জন্য দীর্ঘ অপেক্ষার পর উত্তেজিত হয়ে ডিলারের গুদামের সাটার ও টিনের বেড়া ভেঙে প্রায় ১৫০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা। তবে এ ঘটনাকে ‘সার লুটপাট’ বলতে নারাজ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। ​সোমবার (৭ […]

বিস্তারিত

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি৷ :   “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সাক্ষরতাই আলোকিত সমাজ গঠনের প্রথম সোপান”—এই প্রত্যয়কে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬। নবীনগর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে আরও প্রাণবন্ত করে তোলে। উপজেলা […]

বিস্তারিত

উখিয়ায় অপহরণের দেড় মাসেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র আরবিতের

নিজস্ব প্রতিনিধি (উখিয়া, কক্সবাজার) :  উখিয়ায় অপহরণের দেড় মাসেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র আরবিতের; কাঁদছেন মা-বাবা।হারানো সন্তানের শোকে এলাকাবাসীরাও মর্মাহত। কক্সবাজারের উখিয়ায় রাজাপালং আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মছুদ মোহাম্মদ আরবিত (১৫) নিখোঁজ হওয়ার দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি এখনো। আদরের সন্তানকে হারিয়ে পিতা-মাতার চোখে এখন ঘুম […]

বিস্তারিত

সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি  :  সিরাজগঞ্জ শহরে দিন দিন তীব্র হচ্ছে যানজট। সকাল থেকে রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে লেগে থাকছে যানজট। অতিরিক্ত রিকশা ও ইজিবাইক, যত্রতত্র পার্কিং, যাত্রী ওঠানামা এবং উল্টোপথে যানবাহন চলাচলের কারণে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। শহরের বাজার স্টেশন, চৌরাস্তা, এসএস রোড, রেলগেটসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই একই চিত্র দেখা […]

বিস্তারিত

নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি (নাটোর)  :  সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহযোগিতায় এবং নাগরিকতা জিএফ এর কারিগরি সহযোগিতা । বাস্তবায়নে খান ফাউন্ডেশন,সহযোগী সংস্থা আলো সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নাটোর সদর উপজেলার বড় হরিশপুরের জাঠিয়ান কমিউনিটি ইনফরমেশন সেন্টারে নাগরিক ফোরাম, নাটোর সদরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত […]

বিস্তারিত

প্রতিষ্ঠানে আবারও অবদান, আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, (নোয়াখালী)  : নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নির্ধারিত তিন লাখ […]

বিস্তারিত

তিতাস নদীর তীরে দেড় কোটি টাকার পণ্যবাহী নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি৷ :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য নিয়ে একটি বড় নৌকা ডুবে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ ০৭ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পণ্য বহন করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা […]

বিস্তারিত