শরণখোলায় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভ বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠান করলেন ড এ বি এম ওবায়দুল ইসলাম

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :   জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই সংখ্যালঘু বলতে কোন কথা নাই এমন উক্তি প্রকাশ করে বাগেরহাটের শরণখোলায় সদ্য সমাপ্ত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি […]

বিস্তারিত

বাগেরহাটের  শরণখোলার ঠিকাদার শামীম বাস চাপায় নিহত

নইন আবু নাঈম, (শরণখোলা) : বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার শামীম তালুকদার (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলা গামী ফাল্গুনী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এসে […]

বিস্তারিত

আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মিষ্টির দোকানের কর্মচারী নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে জীবন মিয়া (২৬) নামের এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের সড়কবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি স্থানীয় ভিআইপি সুইটমিট দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]

বিস্তারিত

বাড়ি সংলগ্ন জায়গাতে বস্তায় কাঁচামরিচ চাষে সাফল্য

আখাউড়া  প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খালাজোড়া এলাকায় নামমাত্র শ্রম আর স্বল্প পুঁজিতে উচ্চমূল্যের মসলা জাতীয় কাঁচামরিচ বস্তায় চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন  শাহজাহান মিয়া নামে এক কৃষক। বাড়ি সংলগ্ন জায়গাতে অন্য নানা প্রকারের শাক সবজির পাশাপাশি পরীক্ষামূলক প্রায় শতাধিক বস্তায় এ চাষ করে তিনি বেশ সাফল্য পেয়েছেন। তার এই সাফল্য দেখে অনেকেই এ […]

বিস্তারিত

আখাউড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাঠে ক্ষুদ্র ও প্রান্তিক ২৮০ জন কৃষকদের মাঝে মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে কৃষকদের  মাঝে ওই সার বীজ  বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে […]

বিস্তারিত

যশোরের চৌগাছার কমলা আইসক্রিম ফ্যাক্টারিতে ভোক্ত অধিদপ্তরের অভিযান  : খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা

সুমন হোসেন, (যশোর)   :  যশোরের  চৌগাছার কমলা আইসক্রিম ফ্যাক্টারিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বিএসটিআই’র অনুমোদন না থাকা এবং খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে,  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক চৌগাছা উপজেলার চৌগাছা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  আজ বৃহস্পতিবার  ২৩ […]

বিস্তারিত

চট্টগ্রাম থেকে পরিচালিত হয় নাদিয়া-আজিমের আন্তর্জাতিক পর্ন কনট্রেন্ট ভিডিও নেটওয়ার্ক

সুমন হোসেন :  মানিকগঞ্জ জেলার হরিরামপুরের মেয়ে ২৮ বছর বয়সী নাদিয়া আক্তার বিথী। বিয়ে হয়েছিল মানিকগঞ্জের হরিরামপুরে। বিয়ের ৮ বছর পর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায় চট্টগ্রামে। বর্তমানে নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে “বাংলাদেশের ১ নম্বর মডেল” হিসেবে উপস্থাপন করেন। তবে বাস্তবে, তিনি আন্তর্জাতিক এডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। বিশ্বের অন্যতম বড় একটি পর্ণ ওয়েবসাইটে ২০২৫ সালের […]

বিস্তারিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে  জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক […]

বিস্তারিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক মিজানুর রহমান বুলু গ্রেফতার

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও এনটিভির অনলাইন বিভাগের প্রতিনিধি মিজানুর রহমান বুলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তাকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ […]

বিস্তারিত

গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “নৈতিক স্খলনের অভিযোগে গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ-এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের […]

বিস্তারিত