সাংবাদিকদের রুটি-রুজী-জীবনের নিরাপত্তা ও বিভুরঞ্জনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদবন্ধন

নিজস্ব প্রতিবেদক  : সাংবাদিকদের রুটি-রুজী-জীবনের নিরাপত্তা ও বিভুরঞ্জনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং সাগর-রুণিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সংবাদবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার  ২৫ আগস্ট বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রেস ইউনিটির সমন্বয়ক শান্তা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেস ইউনিটির উপদেষ্টা, দৈনিক জনতার সংবাদ-এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. শাহজাহান আলী, দৈনিক […]

বিস্তারিত

একান্ত সাক্ষাৎকারে জাতীয় পার্টর কেন্দ্রীয় কমিটির সদস্য  মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন

মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন ,জাতীয়  পার্টি’র  কেন্দ্রীয় কমিটি’র সদস্য। নিজস্ব প্রতিবেদক  :  মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন , সদস্য,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি  সাবেক সহসভাপতি,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি   সাবেক সভাপতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ  সাবেক প্রচার সম্পাদক জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ তার সাথে আজকের দেশ ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর সাথে একান্ত আলাপচারিতায় […]

বিস্তারিত

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা এবং সর্প উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী)  : প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর যৌথ আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা। গতকাল  শনিবার দুপুর ৩ টায়  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রশাসনিক ভবনের ২১৭ নং কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় […]

বিস্তারিত

শিখো প্রথম আলো কৃতি সংবর্ধনা-২০২৫ উপলক্ষে মিথ্যা, মুখস্থ আর মাদক-তিন ‘ম’কে না বলার শপথ

যশোর প্রতিনিধি  : যশোর সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। তারমধ্যে ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১০টা। মঞ্চে হাজির হন উপস্থাপক ও বন্ধুসভার সভাপতি জাহিদুল ইসলাম যাদু। এরপর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত […]

বিস্তারিত

আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করা অপরিহার্য। জাতিসংঘের আঞ্চলিক সংস্থা ইউএনএসকাপ ঘোষিত সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) দশকের আওতায় বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসডিজি’র ১৬.৯ লক্ষ্যমাত্রায় জন্ম নিবন্ধনসহ সকলের জন্য বৈধ পরিচয়পত্র প্রদানকে […]

বিস্তারিত

জাতীয় সাংবাদিক সংস্থা’র আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাব্বী মোল্লা  :  জাতীয় সাংবাদিক সংস্থা দেশের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার  ২৪ আগস্ট , সকাল ১০টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে। আলোচনা […]

বিস্তারিত

সংসদীয় বাগেরহা‌ট-৪ আসন পূর্ণবহলের দাবিতে শরণখোলায় হরতাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নইন আবু নাঈম তালুকদার,  (শরণখোলা)  :  ইলেকশন কমিশন কর্তৃক সংসদীয় আসন ৯৮ বাগেরহাট – ৪ বিলুপ্ত করে তিনটি আসন ঘোষণা‌‌ করায় তার প্রতিবাদে বাগেরহাট জেলাব নয়টি উপজেলায় হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলার কর্মসূচির অংশ হিসেবে শরণখোলায় উপজেলা বিএনপি,  জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হরতাল ও অবরোধের সমর্থনে যৌথভাবে […]

বিস্তারিত

খাগড়াছড়িতে ফলজ ও বনজ চারা বিতরণ : নারীদের ও শিক্ষার্থীদের সম্পৃক্ততায় সবুজায়নের অঙ্গীকার

খাগড়াছড়ি প্রতিনিধি  :  পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এবং কানাডা সরকারের সহযোগিতায় জেলার ৯টি উপজেলায় চলছে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি। রবিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন […]

বিস্তারিত

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতারকৃত  সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম।   মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহাবুবুল আলম ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে। […]

বিস্তারিত

ভজঘটভাবে দেশ চলছে ——গোলাম মোহাম্মদ কাদের

নিজস্ব প্রতিবেদক  : জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ভজঘটভাবে দেশ চলছে। কেউ নিশ্চিতভাবে বলতে পারছি না, কে দেশ চালাচ্ছে। সরকারের মধ্যে আরেকটি সরকার আছে। সেই সরকারই নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারী দলও নাকি অনেকগুলো দাড়িয়ে গেছে, সেই সরকারী দলও নাকি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। কোন নিবন্ধন নেই, এমন সরকারী দলের কিছু অংশ […]

বিস্তারিত