সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি  :   জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। সনাতন ধর্ম্মালম্বীরা আমাদের সমাজেরই অংশ। আপনারা নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন, কেউ আপনাদের বাঁধা দিবে না। […]

বিস্তারিত

কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

নিজস্ব প্রতিবেদক   :  আজ বিকাল ৪টায় রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৫ জন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। উক্ত ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিহতদের জন্য মহান […]

বিস্তারিত

আলজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুজাহিদ লিয়ামিন জেরুয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকবইতে স্বাক্ষর করলেন ছারছীনার পীর 

নিজস্ব প্রতিনিধি (বরিশাল)  :  আলজেরিয়ার গণপ্রজাতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপতি মুজাহিদ লিয়ামিন জেরুয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)। তিনি পবিত্র ওমরাহ সফরে থাকাকালীন গত ২৮ মার্চ ২০২৬ তারিখে মৃত্যুর খবর জানতে পেরে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন এবং ২ এপ্রিল পবিত্র উমরাহ […]

বিস্তারিত

গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা নির্মাণে আ’লীগ নেতা কমলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ: প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও এওয়াজবদলের শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক কমলের বিরুদ্ধে। ঝুটিগ্রাম পূর্ব পাড়ায় ব্যক্তিগত জায়গার ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে লাভবান হওয়ার চেষ্টা এবং প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রিয়াজুল হক কমল […]

বিস্তারিত

শরণখোলায় দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক এর সুস্থতা কামনায় দোয়া

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক মো: আশরাফ উল হক এর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত […]

বিস্তারিত

বহিষ্কার কেবলই ‘লোক দেখানো’? বহাল তবিয়তে বনানী যুবদল নেতা মনির ! 

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল’-এ তণ্ডব ও লুটপাটের ঘটনায় প্রধান অভিযুক্ত বনানী থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মনির হোসেন এখন ধরাছোঁয়ার বাইরে। দলীয় পদ থেকে বহিষ্কার করা হলেও মাঠের রাজনীতিতে তার দাপট কমেনি এতটুকুও। বরং প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিজেকে ‘আহ্বায়ক’ দাবি করে পোস্টার-ব্যানার সাঁটানোয় জনমনে প্রশ্ন উঠেছে—এই বহিষ্কার কি তবে […]

বিস্তারিত

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

শাহাবুদ্দিন আহামেদ, ‘(বেনাপোল)   :  বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের ৮৯১ ও ৯২৫ এই দুটি সংগঠন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ( ২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল স্থলবন্দরের ২৬ নম্বর শেডের সামনে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে ও ৮৯১ ইউনিয়ন এর দপ্তর সম্পাদক গোলাম […]

বিস্তারিত

বরিশালের  বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জোরালো আন্দোলন, ১০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

শফিকুল ইসলাম, (বরিশাল)   : ঐতিহ্য, ইতিহাস ও প্রশাসনিক গুরুত্ব পুনরুদ্ধারের প্রত্যয়ে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নতুন করে জোরালো আন্দোলনের সূচনা করেছে স্থানীয় জনসাধারণ। এই দাবিকে কেন্দ্র করে আগামী ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক বৃহৎ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”। আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৯টা […]

বিস্তারিত

গোপালগঞ্জের মুকসুদপুরে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রাম পূর্ব পাড়ায় মালিকানাধীন জায়গার উপর দিয়া জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অত্র ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক কমলের বিরুদ্ধে । তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অলিউল হক হিরু মিয়ার ছেলে। জায়গার মালিক জিল্লুর রহমান ভুট্টো বলেন,পতিত ফ্যাসিষ্ট […]

বিস্তারিত

ঝালকাঠিস্থ জবিয়ান কমিটি গঠন  : আহ্বায়ক ইলিয়াস বেপারী সদস্য সচিব বাচ্চু

ঝালকাঠি সংবাদদাতা  : ঝালকাঠিস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীকে আহ্বায়ক রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে ২৩ সদস্যের কমিটি করা হয়েছে। ৩০মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর […]

বিস্তারিত