মামলার ৪ ঘণ্টার মধ্যেই শ্রীঘরে আসামি: কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত ধর্ষক রাজু গ্রেফতার

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) মামলার মাত্র ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৭ মে) উপজেলার নিজামকান্দি পূর্বপাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশি তৎপরতায় আসামি সীমান্ত পাড়ি দেওয়ার আগেই ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে শিকলবন্দি করা হয়। […]

বিস্তারিত

নরসিংদীতে সিভিল সার্জনের টেন্ডারে অনিয়ম, হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিনিধি, (নরসিংদী)  :  সাবেক তত্ত্বাবধায়ক ডা. বুলবুল কবির মেহেরপুরে কর্মরত থাকা অবস্থায় নানা অনিয়ম ও ওষুধ টেন্ডার বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে উপর মহলকে ম্যানেজ করে তত্ত্বাবধায়ক থেকে পদোন্নতি নিয়ে নরসিংদী জেলার সিভিল সার্জন পদে যোগদান করেন। একই সাথে নরসিংদী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পোস্টটিও শূন্য করে সেটিরও দায়িত্ব গ্রহণ […]

বিস্তারিত

পূর্ব সুন্দরবনে শিকলবন্দী হয়ে ৭ দিন জিম্মী থাকার পরে ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ী ফিরেছেন ১১ জেলে

শরণখোলা অফিস  :  সুন্দরবনে বনদস্যুদের কবলে ৭ দিন শিকলবন্দী হয়ে জিম্মী থাকার পরে ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ী ফিরেছেন ১১ জেলে। গত ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ১১ জেলেকে অপহরণ করে। অপহরণের তিন দিনের মাথায় অপর বনদস্যু গ্রুপ শরীফ বাহিনী জাহাঙ্গীর বাহিনীর সাথে গুলি বিনিময় করে […]

বিস্তারিত

ঝিনাইদহে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ডায়লগ সেশন ও মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন

িনিজস্ব প্রতিনিধি, (ঝিনাইদহ)  :  ঝিনাইদহে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ওয়েলফেয়ার এফোটস (উই)-এর আয়োজনে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক বিশেষ ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) অনুষ্ঠিত এই সভায় প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র রক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা নিশ্চিত করা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মোঃ […]

বিস্তারিত

ঝিনাইদহে রাতের আঁধারে মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

মোঃ ফজলুল কবির গামা (ঝিনাইদহ)  :  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের অন্ধকারে একটি ফলন্ত মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে ভুক্তভোগী চাষির প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। উপজেলার পৌরসভাধীন গাড়াবাড়িয়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্যানুযায়ী, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ ওলিয়ার রহমানের পৈতৃক ও ক্রয়কৃত […]

বিস্তারিত

!! চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম !! হামলার ঘটনায় সাংবাদিকদের ক্ষোভ ও নিন্দার ঝড়-অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান শুরু!

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী)  :  রাজশাহী মহানগরীতে অটোচুরি সংক্রান্ত মামলা তুলে না নেয়ায় মোঃ মতিউর রহমান (৩৫) নামে এক সাংবাদিকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের পাশাপাশি হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থো সার্জারী বিভাগের […]

বিস্তারিত

পাবনা জজ কোর্টে বিচারপ্রার্থীদের নাভিশ্বাস  : ব্যবহারের অনুপযোগী টয়লেট, শত শত মানুষের জন্য বসার আসন মাত্র ২টি!

সাঈদ শারজাবিন তুষার,  (পাবনা)  :  পাবনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। প্রতিদিন শত শত মানুষ দূর-দূরান্ত থেকে বিচারিক কাজে এখানে এলেও তাদের জন্য ন্যূনতম নাগরিক সুবিধা নেই বললেই চলে। আদালতের নোংরা ও ব্যবহারের অনুপযোগী ওয়াশরুম এবং বসার আসনের তীব্র সংকট নিয়ে বিচারপ্রার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অব্যবহারযোগ্য […]

বিস্তারিত

গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু ! 

মোঃসুলতান মাহমুদ, শ্রীপুর (গাজীপুর) :  গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জিহাদ ও সুইটি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহত জিহাদ (৬) উপজেলার নগর হাওলা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। সে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে, নিহত সুইটি (১৪) ময়মনসিংহের […]

বিস্তারিত

ওব্যাট থিংক ট্যাংক গিলাতলার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তানভীর আলম স্বপন,খালিশপুর (খুলনা)  :  খুলনার গিলাতলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ওব্যাট থিংক ট্যাংক গিলাতলা-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় ওব্যাট প্রাইমারি স্কুল-এর অডিটোরিয়াম কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও অতিথিদের উপস্থিতিতে দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারজিল জিলানী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ছোয়া। […]

বিস্তারিত

সুন্দরবনের পর্যটন কেন্দ্রে চার দিনের পরিচ্ছন্নতা অভিযান শেষ

নইন আবু নাঈম,  (শরণখোলা)৷ :  সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় পূর্ব শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিচালিত চার দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে এ কর্মসূচির সমাপ্তি হয়। সুন্দরবন বিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াস) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, দুবলার চরের ছয়টি অস্থায়ী শুঁটকি পল্লীসহ কটকা, […]

বিস্তারিত