বঙ্গোপসাগরে পৃথক দুটি স্থান থেকে বনদস্যুদের হাতে ২০ জেলে অপহৃত,আতঙ্কে জেলে ও মহাজন

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  বঙ্গোপসাগরে পৃথক দুটি স্থান থেকে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা সোমবার দিবাগত রাতে সুন্দরবন উপকূলের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার সাগরের খাড়ি এলাকায় মুক্তিপনের দাবিতে এ অপহরণের ঘটনা ঘটে। বর্তমানে বনদস্যুদের চারটি গ্রুপ সুন্দরবন ও সুন্দ রবন সংলগ বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াচ্ছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শুটকি পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত […]

বিস্তারিত

বরগুনার আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সাংগঠনের পক্ষ থেকে গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাইনুল ইসলাম রাজু ,(বরগুনা)  : পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। বরগুনার র চাওড়া ও আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র ও বৃদ্ধ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে রমজানের ইফতার সামগ্রী ও ঈদের বাজার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি রমজানে ২০০ জন অসহায় মানুষের […]

বিস্তারিত

সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা)  : আইনজীবী সহকারী অমিতাভ চন্দ্র রায় সুজন মহুরীর হত্যার বিচার দাবিতে গাইবান্ধা জেলা বারের আইনজীবী সহকারি সমিতির আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  ১৮ ফেব্রুয়ারি, সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ কোর্ট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল করেন আইনজীবী সহকারি সমিতির […]

বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগরে যুবক গুলিবিদ্ধ : পুরনো বিরোধের জের ধরে এ ঘটনা হতে পারে, এলাকাবাসী

এম সালমান জমদ্দার,  (ব্রাহ্মণবাড়িয়া)  : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে চলন্ত সিএনজি থেকে গুলিবর্ষণের ঘটনায় ইমন মিয়া (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত টার দিকে বাদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমন মিয়া, হোসেন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন সড়কের পাশে দাঁড়িয়ে […]

বিস্তারিত

টেকনাফে বিজিবি’র অভিযান  : মাদক কারবারিদের গুলি বিনিময়: ৯ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

কামরুল ইসলাম (কক্সবাজার)  :  কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক কারবারিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সীমান্ত এলাকা থেকে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় […]

বিস্তারিত

আসামির কাাছ  থেকে টেলিভিশন উপহার নেয়া ঘুসকান্ডে জড়িত ওসি আমিনুলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি  (প্সিলেট)  :  সুনামগঞ্জের তাহিরপুরে আসামির নিকট থেকে টেলিভিশন উপহার নেয়া মাদক সহ চোরাচালান খনিজ বালি পাথর লুট সহ নানা ঘুসকান্ডে জড়িত থানার ওসি আমিনুলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ হেডকোয়ার্টার্স সুত্র জানায়, তিন সদস্য তদন্ত কমিটিতে সুনামগঞ্জ জেলা পুলিশের একজন […]

বিস্তারিত

বেনাপোল ইমিগ্রেশনে দুই বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি  :  বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মোহাম্মদ সাদিকুর রহমান শামীম (৩৬) ও সাজেদুর রহমান (২৭) নামে দুই সহদর পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে বেনাপোল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মেডিকেল ভিসায় আসলে ইমিগ্রেশন পুলিশে স্টপলিস্টে নাম থাকায় তাদের আটক করা হয়। আটককৃত মোহাম্মদ সাদিকুর […]

বিস্তারিত

বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২৮ জন শিশু কিশোর কিশোরী ফেরত আসল

মশিউর রহমান কাজল, (বেনাপোল)  :  ভারতে পাচারের শিকার ২৮ জন শিশু কিশোর কিশোরী বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে । মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষর নিকট হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও উপজেলা সহকারী […]

বিস্তারিত

শরণখোলায় স্বপ্ন ছড়াচ্ছে আমের মুকুল

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  : উপকূলীয় জনপদ শরণখোলায় এবার আম গাছে গাছে মুকুলে ভরে উঠেছে বাগান। হালকা রোদ আর অনুকূল আবহাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে আশার হাসি। উপজেলার সাউথখালী ও রায়েন্দা এলাকায় ছোট-বড় বাগানে এখন মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল। রায়েন্দা গ্রামের স্থানীয় কৃষক হারুন হাওলাদার বলেন গত বছর ঝড়-বৃষ্টিতে ক্ষতি হয়েছিল। এবার আবহাওয়া ভালো […]

বিস্তারিত

পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স  :  ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুটেই ইয়াবাকান্ডে বিভাগীয় মামলায় অভিযুক্ত ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা ! নামে জিডি করার পরামর্শ দিলেন থানার গুণধর ওসি আমিনুল!

নিজস্ব প্রতিনিধি, (সিলেট)  : পুলিশের কথিত সোর্স মাদক কারবারিদের বিরুদ্ধে ভারতীয় নাসির বিড়ির ও মাদকের হাট বসানো সহ একের পর এক সুনিদ্রিষ্ট অভিযোগ থাকার পরও সুনামগঞ্জের তাহিরপুরে ভোক্তভোগীদের থানায় এসে জিডি করার পরামর্শ দিলেন গুণধর ওসি। পুলিশ বাহিনী সহ অন্যান্য আইনশুস্খলা বাহিনীর প্রতি জাতীয় সমস্যা হিসাবে মাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার রাষ্ট্রীয় নির্দেশনা থাকলেও […]

বিস্তারিত