গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি অনুমোদন : অভিজিৎ দে (নিন্টু) সভাপতি ও প্রলয় কুন্ডু সম্পাদক

বিশ্বজিৎ চক্রবর্তী, (টাঙ্গাইল)  :  টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের গোপালপুর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে অভিজিৎ দে(নিন্টু)কে সভাপতি এবং প্রলয় কুন্ডুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক অমল ব্যানার্জী, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ, ভারপ্রাপ্ত সদস্য সচিব পূষ্পল চন্দ্র চন্দের অনুমোদনক্রমে বাংলাদেশ পূজা উদযাপন […]

বিস্তারিত

সেনবাগের ১নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিরাহিমপুর বাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

লিটন মিয়া (নোয়াখালী)  :  নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত উত্তরাঞ্চলকে পৃথক ইউনিয়ন হিসেবে ঘোষণার দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ​উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে মোটাপর, লেমুয়া ও ঠনারপাড়সহ আশপাশের বিভিন্ন গ্রামের শত শত বাসিন্দা অংশ নেন। ​মানববন্ধনে বক্তারা বলেন, ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চলটি আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশাল […]

বিস্তারিত

জমি-জমা সংক্রান্ত বিরোধে নিস্পত্তিতে আইনি সহায়তা দিল – এএলআরডি-আইএসডিই  :  অর্ধশতাধিক ভুক্তভোগীকে আইনি পরামর্শ ও সহায়তা

স ম জিয়াউর রহমান, (চট্টগ্রাম)  :  জমি-জমা সংক্রান্ত বিরোধ ও বিভিন্ন আইনি জটিলতায় ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় আইএসডিই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আইএসডিই এর উদ্যোগে এএলআরডির (ALRD) সহযোগিতায় আয়োজিত সভায় জমি-জমা সংক্রান্ত বিরোধ, ভূমির মালিকানা, দখল, দলিলপত্রসহ বিভিন্ন আইনি […]

বিস্তারিত

গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

জাকির হোসেন, বেনাপোল(শার্শা)  :  যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল […]

বিস্তারিত

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ উভয় পক্ষের আহত ৮, একটি বাড়িতে আগুন

আরমান হোসেন রাজু, (রংপুর)  :  কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরের চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আহতদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের ব্রহ্মপুত্র নদেরপাড়ের […]

বিস্তারিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

গীতি গমন চন্দ্র রায় (গীতি ঠাকুরগাঁও)  :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীর তীরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীর সেতুর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় একটি কুকুর নবজাতকের মরদেহটি টেনে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল।স্থানীয় বাসিন্দা হালিমা বেগম নদীতে ছিপ ফেলে মাছ […]

বিস্তারিত

হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

স ম জিয়াউর রহমান,(চট্টগ্রাম) :  কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। একইসঙ্গে হাটহাজারীর আপামর জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আজ ১ […]

বিস্তারিত

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা অনুষ্ঠিত 

মো. আরফান আলী  (রংপুর)  :  শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পীরগঞ্জ থানা ও পুলিশের প্রশাসনের উদ্যোগে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পীরগঞ্জ পৌর মিলনায়তনে পীরগঞ্জ থানায় আয়োজিত এ সভায় উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন। সভায় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও […]

বিস্তারিত

নওগাঁর ধামইরহাট সোনাদিঘী আদিবাসী পল্লীতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

উজ্জ্বল কুমার (নওগাঁ)  :  নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান ধর ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারের […]

বিস্তারিত

নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে তৈরি প্রতিমা সিলেট, ব্রা‏হ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন প্রতিমা শিল্পীরা। নরসিংদীর তুর্জয় প্রতিমা শিল্পালয়ের মালিক শ্রী দুলাল পাল বলেন, ‘বাঁশ, কাঠ, খড়, লোহা, রশি, মাটি, রংসহ প্রতিমা তৈরির উপকরণের […]

বিস্তারিত