পুলিশ বাহিনীর জিরো ট্রলারেন্স  :  ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুটেই ইয়াবাকান্ডে বিভাগীয় মামলায় অভিযুক্ত ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা ! নামে জিডি করার পরামর্শ দিলেন থানার গুণধর ওসি আমিনুল!

নিজস্ব প্রতিনিধি, (সিলেট)  : পুলিশের কথিত সোর্স মাদক কারবারিদের বিরুদ্ধে ভারতীয় নাসির বিড়ির ও মাদকের হাট বসানো সহ একের পর এক সুনিদ্রিষ্ট অভিযোগ থাকার পরও সুনামগঞ্জের তাহিরপুরে ভোক্তভোগীদের থানায় এসে জিডি করার পরামর্শ দিলেন গুণধর ওসি। পুলিশ বাহিনী সহ অন্যান্য আইনশুস্খলা বাহিনীর প্রতি জাতীয় সমস্যা হিসাবে মাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার রাষ্ট্রীয় নির্দেশনা থাকলেও […]

বিস্তারিত

প্রশাসনে দলীয়করণের আশঙ্কা : নিরপেক্ষতা কোথায় হারাচ্ছে ?

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হলো একটি পেশাদার, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে এমন আলোচনা জোরালো হচ্ছে যে প্রশাসনের উচ্চপর্যায়ে রাজনৈতিক প্রভাব ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। এ প্রবণতা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হয়ে উঠতে পারে। অভিযোগের প্রকৃতি : নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন, প্রভাবশালী সংগঠনগুলোর […]

বিস্তারিত

!! মন্তব্য প্রতিবেদন !! গণভোট নিয়ে গুঞ্জন, গরমিল ও গণতন্ত্রের পরীক্ষা

বিশেষ প্রতিবেদক  : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও “জুলাই সনদ” বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত সাম্প্রতিক গণভোট ঘিরে দেশজুড়ে যখন রাজনৈতিক উত্তাপ, ঠিক তখনই ফলাফল প্রকাশের পর কিছু আসনে সংখ্যাগত অসঙ্গতি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ইতোমধ্যে ফলাফল চ্যালেঞ্জ করে রিটের গুঞ্জনও শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ […]

বিস্তারিত

আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)  :  চট্টগ্রাম, আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মতবিনিময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ। বিকেলে নগরীর ফয়েস লেক এলাকায় অবস্থিত […]

বিস্তারিত

শরণখোলায় ৩৮ টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  : বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা ৩৮ টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ করেছে নির্বাচন কমিশন কার্যালয়। ১১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান উপস্থিত থেকে এ সকল নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তার কাছে বুঝিয়ে দেন। রাত পোহালেই ভোট জাতীয় সংসদের নির্বাচন ১২ […]

বিস্তারিত

ভোট দিতে দুবলার শ্যুটকি পল্লী ছেড়েছেন ৮ সহস্রাধিক জেলে-মহাজন

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  আগামীকাল বৃহস্পতিবার  ১২ ফেব্রুয়ারী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে দেশের বৃহত্তম শ্যুটকি উৎপাদন কেন্দ্রের প্রায় ৮ সহস্রাধিক জেলে-মহাজন বাড়ি ফিরেছে। বরাবরের মতো এবারও জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন তারা। মাছ ধরা বন্ধ রেখে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে তারা নিজ নিজ এলাকায় চলে গেছেন। গত রবিবার (৮ […]

বিস্তারিত

গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা : উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত প্রশাসন

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার সর্বত্র এখন সাজ সাজ রব। তবে এই উৎসবমুখর পরিবেশের সমান্তরালে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তুলেছে এক অভেদ্য নিরাপত্তা বলয়। বর্তমানে জেলার নির্বাচনী সকল কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে। ​নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের […]

বিস্তারিত

আসন্ন নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল শো-ডাউন ও পেট্রোলিং মহড়া জোরদার করেছে র‍্যাব-৪

নিজস্ব প্রতিবেদক  :   “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুরের বিভিন্ন ভোটকেন্দ্র ও গুরত্বপূর্ণ স্থাপনায় সহিংসতা ও নাশকতা এড়াতে […]

বিস্তারিত

সুন্দরবন ও বলেশ্বর নদীতে অভিযান, বিপুল পরিমান পোনাসহ ২৫ জেলে আটক  

নইন আবু নাঈম তালুকদার  (শরণখোলা)  : সুন্দরবন ও বলেশ্বর নদীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান পারশে মাছের পোনাসহ ২৫ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে জেলেদের দুটি ইঞ্জিন চালিত ট্রলার ও আনুসঙ্গিক মালামাল। জব্দকৃত পারশে পোনার পরিমান প্রায় ৪০০কেজি। বনবিভাগ সূত্রে জানা যায়, সেমাবার (৯ ফেব্রুয়ারী) গভীররাতে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে বগী ফরেস্ট স্টেশনের […]

বিস্তারিত

নির্বাচনের আগে কালোটাকার লাগাম টানায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ : হাসপাতালের ইমারজেন্সিতে ভর্তি থাকা রোগী, আইসিইউতে শ্বাস নিতে লড়াই করা মানুষ—এদের ক্ষেত্রে সময় মানেই জীবন

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন এলেই রাষ্ট্রের ভেতরে এক ধরনের অদৃশ্য আতঙ্ক কাজ করে—কালোটাকা, অবৈধ লেনদেন আর ক্ষমতার অপব্যবহার। সেই আতঙ্ক থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক নিয়েছে এক কঠোর সিদ্ধান্ত। কালোটাকা ও অবৈধ অর্থপ্রবাহ ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ৯৬ ঘণ্টার জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উদ্দেশ্য […]

বিস্তারিত