কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি  :  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্বতন কমিটি বাতিলক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে সুনামগঞ্জ জেলায় এই সংগঠনের আরতি তালুকদার কলিকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৫ই সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট […]

বিস্তারিত

প্রস্তাবিত সাইবার আইন সংশোধনী নিয়ে বিএমএসএফের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক  :  প্রস্তাবিত সাইবার আইন সংশোধনীতে সংবাদ প্রকাশ ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেছেন, আইন প্রণয়নের নামে একেক সরকার […]

বিস্তারিত

পাঁচবিবির মোলানে বিনামূল্যে চক্ষু শিবির

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান বাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বুধবার সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোহাম্মদপুর আড়তদার সমবায় সমিতির সভাপতি, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও আগামীতে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আইনুল হক মন্ডল। রংপুর দর্শনার দীপ আই কেয়ার হাসপাতালের একদল বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার এলাকার শত […]

বিস্তারিত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান বিমান বাহিনীর ‘ব্লু স্কাই’ স্কুলে শিক্ষা ও থেরাপি কার্যক্রম পরিদর্শন, বাফওয়ার উদ্যোগের প্রশংসা

বিশেষ প্রতিবেদক  : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে পরিচালিত বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত ‘ব্লু স্কাই’ স্কুলে গিয়ে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন ধরনের থেরাপি এবং কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। […]

বিস্তারিত

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওরাবুনিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি  :  জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ​গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর সাতানী বাজারস্থ যুবদলের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ​আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা হাফেজ আব্দুর রহিমের […]

বিস্তারিত

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের

মোঃ আব্দুজ জাহের, (বাঘাইছড়ি)  :  রাঙামাটির বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ফাইনাল ম্যাচে হিল ভয়েজকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক […]

বিস্তারিত

দুর্যোগের সময় মানুষের পাশে দাড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব : হেলাল 

নিজস্ব প্রতিনিধি (খুলনা)  :  খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, আজকের এই সহায়তা আপনাদের প্রতি সরকারের দায়বদ্ধতা ও ভালবাসার একটি বহিঃপ্রকাশ। দুর্যোগ মোকাবেলায় আমাদের আগাম প্রস্তুতি, সচেতনতা, নিরাপদ আশ্রয় কেন্দ্র, টেকসই বাধ ও অবকাঠামো এবং দ্রুত উদ্ধার ও পুনর্বাসন আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের একটি কঠিন বাস্তবতা।ঘূর্ণিঝড়, […]

বিস্তারিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি  :  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে অবহেলা এবং সংগঠনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক মো. আশিক হোসেনকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিশেষ সভায় আলোচনা শেষে তাকে সংগঠনের সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আশিক হোসেন দৈনিক জয়পুরবার্তার বদলগাছী প্রতিনিধি হিসেবে দায়িত্ব […]

বিস্তারিত

জনগণের রায় বাস্তবায়নের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

নিজস্ব প্রতিবেদক  :  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) […]

বিস্তারিত

১১ হাজার কোটি টাকা পাচার  : তিন মন্ত্রণালয়ের বাজেট ও আসিফ মাহমুদের সিন্ডিকেট

বিশেষ প্রতিবেদক   :  বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারের অন্যতম প্রভাবশালী মুখ ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের গুরুতর অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের মেয়াদে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা […]

বিস্তারিত