ছাতকে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ছাতক পৌর শহর থেকে পৌরসীমা হয়ে গোবিন্দগঞ্জ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রকল্পটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত […]

বিস্তারিত

বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

মোজাম্মেল হক : বীরগঞ্জ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের পরিবেশ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মাকড়াই শালবন এলাকায় অবস্থিত বীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের […]

বিস্তারিত

গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার : নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ

বিশ্বজিৎ চক্রবর্তী, (টাঙ্গাইল)  :  গোপালপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আবদুস সালাম পিন্টু। […]

বিস্তারিত

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক  :  চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। গত ৯ সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। অর্থাৎ এ সময়ে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন। শুধু মজুত নয়, আগে দেশে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা […]

বিস্তারিত

সরাইলে বাংলাদেশ প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  : কক্সবাজার ভ্রমণ ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি  :  বাংলাদেশ প্রেসক্লাব সরাইল উপজেলা শাখার কার্যালয়ে আজ রবিবার বিকাল ৪টায় একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কক্সবাজার ভ্রমণ এবং সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক *জনাব এম বাদল খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক জনাব রৌনাক খান সভায় প্রধান বক্তা হিসেবে […]

বিস্তারিত

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক ? –বিগত সরকারগুলোর দায়ই এ খাতের সমস্যা বাড়িয়েছে

বিশেষ প্রতিনিধি  : কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ নির্বাহী হয়েও তিনি এখন অতি সাধারণ জীবনযাপন করেন। কথার চেয়ে কাজের চর্চার মধ্য দিয়ে তিনি প্রতিনিয়ত রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়ে চলেছেন। তাঁর সাদাসিধে ব্যক্তিত্ব আর স্বচ্ছতা সবার জন্যই অনুকরণীয়। সম্প্রতি […]

বিস্তারিত

বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর)৷ :  গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে দিনাজপুরের বীরগঞ্জে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। মরিচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি […]

বিস্তারিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইকোনমিক জোনে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি. :  পঞ্চগড়ের দ্বিতীয় পর্যায়ে সরকারি ভাবে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে । শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় তার সাথে চায়না, সিঙ্গাপুর ও দুবাই সহ বিভিন্ন দেশের ব্যাবসায়ি প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী […]

বিস্তারিত

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা

প্রতিক কুমার, (কুড়িগ্রাম) :  কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি পর্ব, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সাংবাদিকতার আইনগত দিক, পেশাগত নৈতিকতা, মানবাধিকার, তথ্যের গোপনীয়তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন […]

বিস্তারিত

বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন

রাজবাড়ী প্রতিনিধি  :  রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের দ্বী বার্ষিক কমিটি গঠন করা হয়েছ। আজ ১২ই সেপ্টেম্বর শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় পূর্বের কমিটি বিলপ্ত করে আমিরুল হকের সভাপতিত্বে ও ফারুক হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন  প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের বালিয়াকান্দি উপজেলা সংবাদদাতা মো. আতিয়ার রহমান আতিক সভাপতি, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শহিদুল আলম […]

বিস্তারিত