এআইয়ের পর্দায় ফিরে আসছে আশি-নব্বই: নস্টালজিয়া, না কি অতীতের মোহ ?

জাহেদুল ইসলাম আল রাইয়ান  :  ❝নিজের বর্তমান ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আশি বা নব্বইয়ের দশকের পোশাক, চুলের ধরন, আলো-ছায়া ও পুরোনো ফিল্মের আবহে রূপান্তর করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ—এখন নতুন এক নস্টালজিক ট্রেন্ড।❞ সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, বর্তমান প্রজন্মের মানুষ নিজেদের এমন এক সময়ের মানুষ হিসেবে উপস্থাপন করছেন, যে সময় তারা কেউ দেখেছেন, কেউবা […]

বিস্তারিত

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া

শাহজাহন হেলাল,(ফরিদপুর) : গতকাল মঙ্গলবার  ৮ সেপ্টেম্বর,  ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯) সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি লাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ আত্মীয়স্বজন ও বহু গণগ্রাহী রেখে গেছেন। ৮ সেপ্টেম্বর ২০২৬খ্রি. […]

বিস্তারিত

প্রতিষ্ঠানে আবারও অবদান, আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, (নোয়াখালী)  : নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নির্ধারিত তিন লাখ […]

বিস্তারিত

কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন

আফজাল মিয়া (সিলেট)  :  বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ৭ সেপ্টেম্বর মার্কসবাদী লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমরেড বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ। আলোচনায় অংশ নেন […]

বিস্তারিত

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ আনোয়ার হোসেন (পটুয়াখালী) : পটুয়াখালীর  আমখোলা ইউনিয়নের পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল বারেক এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব ঢাকার সিপাহীবাগ, গোড়ানস্থ ঢাকা মডার্ন স্কুলে ঢাকাস্থ আমখোলা বাসীর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব […]

বিস্তারিত

বেলাবোতে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহিনুর আক্তার (নরসিংদী)  :  ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে বেলাবোতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখা। আজ ৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে বেলাবো মহিলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক সিডও দিবসের প্রতিপাদ্য হিসেবে রাখা হয়েছে— “সিডও সনদের ধারা ২ এবং ১৬.১(গ) থেকে […]

বিস্তারিত

মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে বিমান বাহিনী গঠনের কারিগর—শ্রদ্ধায় স্মরণ খাদেমুল বাশার ও মফিজুল হককে

নিজস্ব প্রতিবেদক  :  মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীরত্ব, স্বাধীনতার পর নবীন বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অসামান্য অবদান আর শেষ পর্যন্ত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত—এক বীর বৈমানিকের এমন গৌরবোজ্জ্বল ও বেদনাবিধুর অধ্যায় স্মরণ করে গভীর শ্রদ্ধায় দিনটি পালন করল বাংলাদেশ বিমান বাহিনী। সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল […]

বিস্তারিত

শরণখোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের কর্মসূচী পালিত

শরণখোলাঃ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলায় মঙ্গলবার সকালে পুকুরে মাছের পোনা অবমুক্ত। নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলা বিএনপির গৃহীত দুই দিনের কর্মসূচীর প্রথম দিনের কর্মসূচী আজ মঙ্গলবার পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় শরণখোলা উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপজেলা […]

বিস্তারিত

গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩১ আগস্ট (সোমবার) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন […]

বিস্তারিত

মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আঃ হামিদ, মধুপুর, (টাঙ্গাইল)  :  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত […]

বিস্তারিত