আখাউড়ার মেলায় ইভটিংজিংয়ের প্রতিবাদ  :  যুবককে ছুরিকাঘাত, যুবদল নেতাকে মারধর

মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসকার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ সময় হামলায় যুবদল নেতাও আহত হন। ওই যুবদল নেতা হলেন ইভটিজিংয়ের শিকার কিশোরীর বাবা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় […]

বিস্তারিত

কসবা ও আখাউড়ায় জামায়াতের মাদকবিরোধী কর্মসূচি

মোঃ হাবিবুর রহমান , (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় মাদকবিরোধী কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে পৃথকভাবে র ্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। কসবার কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো.আতাউর রহমান সরকার বলেছেন, ‘কসবা-আখাউড়ার সীমান্ত এলাকার সুযোগকে কাজে লাগিয়ে মাদকের ভয়াবহ আগ্রাসন আজ আমাদের সমাজ,পরিবার ও ভবিষ্যৎ […]

বিস্তারিত

কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে  আখাউড়ায় হাতকড়া নিয়ে মায়ের জানাজায়  সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহআলম খন্দকার

মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়ার)  : আখাউড়ায় হাতকড়া নিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহআলম খন্দকার। মঙ্গলবার বাদ জোহর উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এরপর দুপুরে বাড়িতে এসে মায়ের জানাজায় তিনি অংশ নেন। পুলিশ […]

বিস্তারিত

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে| মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন| পৌরসভা থেকে পাওয়া সার সংক্ষেপ অনুযায়ি, এবারের বাজেট ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা| মোট আয় ধরা হয়েছে ২৯ কোটি ৭০ […]

বিস্তারিত

মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত  সভায় আলোচনা ঠিকই হয় :  নিয়ন্ত্রণ হয়না মাদকদ্রব্য 

নইন আবু নাঈম (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় প্রতি মাসে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে জোরালো আলোচনা হয়, কিন্তু মাদক নিয়ন্ত্রণে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়না। নিয়ন্ত্রণহীন মাদকের মহামারিতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা, তাইতো মাদকের উপরে এবারও বিস্তার আলোচনা রাজনৈতিক নেতাদের। গত মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০ টায় শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে […]

বিস্তারিত

সুনামগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে টেন্ডার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  :  গ্রীন কনস্ট্রাকশন ও স্বত্বাধিকারী উজ্জল মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ—তদন্তের দাবি জোরালো

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে “গ্রীন কনস্ট্রাকশন” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উজ্জল মিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একচেটিয়া কাজ বাগিয়ে নেওয়া এবং প্রকল্প বাস্তবায়নে গুরুতর অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদার ও সংশ্লিষ্ট একাধিক সূত্র। অভিযোগপত্র […]

বিস্তারিত

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক রিডিং ছাড়াই মনগড়া বিল করার অভিযোগ

​নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড শরণখোলা জোনাল অফিসের বিরুদ্ধে গ্রাহকের মিটার না দেখেই মনগড়া ও ভুতুড়ে বিল করে গ্রাহকদের হয়রানির করার অভিযোগ উঠেছে। আর এতে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করেছে তারা এমন অভিযোগ গ্রাহকদের। গ্রাহকরা বলেন কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে তৈরি করা এসব বিল। […]

বিস্তারিত

​গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন: আধুনিক চিকিৎসা সেবা চালুর অঙ্গীকার

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২৮ জুন (রবিবার) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। গোপালগঞ্জের […]

বিস্তারিত

হাসনাত আবদুল্লাহকে ঘিরে সমালোচন. অভিযোগের মুখে কুমিল্লা-৪ এর এমপি হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   :  বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ। তার রাজনৈতিক জীবন খুবই অল্পদিনের। তিনি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য। তাকে নিয়ে রয়েছে নানামুখী বিতর্ক। আন্দোলনের মাঠ পেরিয়ে সংসদ সদস্য হওয়ার পর তাঁর বিরুদ্ধে মব সন্ত্রাস, গণমাধ্যমকে হুমকি, এবং দুর্নীতির নানা গুরুতর অভিযোগ সামনে এসেছে। অতি সম্প্রতি তাঁর দ্বিমুখী নীতি ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনিয়মের […]

বিস্তারিত

সরিষাবাড়ীতে ধর্ষণের বিচার দাবীতে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :  জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর চাচা সুমন শেখ বলেন, গত ২১ শে মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আমার ভাতিজীকে নাহিদ ও তাদের সঙ্গীরা জোরপূর্বক ভাবে ভাটারা বাজারের […]

বিস্তারিত