​খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম : টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  কুমিল্লায় কর্মরত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। ​সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে […]

বিস্তারিত

গোপালগঞ্জে আইজিপির বার্তা: জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি  (গোপালগঞ্জ)  :  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান চ্যালেঞ্জ। এ জন্য সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বেনাপোলে পথসভা ও শুভেচ্ছা মিছিল

শাহাবুদ্দিন আহামেদ (বেনাপোল)   :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৭ তারিখ আগমন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ও পৌর বিএনপির উদ্যোগে পথ সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মিছিলে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ও বেনাপোল পৌর বিএনপি সহ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।   গতকাল  শুক্রবার  ২৪ এপ্রিল, […]

বিস্তারিত

জমি নিয়ে বিরোধ  :  প্রতিপক্ষের দায়ের কোপে প্রাণ গেল বৃদ্ধের

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে আবু হানিফ হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে দ্ইু পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর জখম হন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণ এবং উন্নত চিকিৎসার অভাবে সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই মৃত্যু […]

বিস্তারিত

কুমিল্লার  বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং (কুমিল্লা)  :  কুমিল্লার বুড়িচং উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হাফিজ। গত মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) বিকেলে ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা তার ব্যবহৃত দামী ক্যামেরা, মোবাইল এবং আইডি কার্ড ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ​ […]

বিস্তারিত

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপর্ণ ও ৪২ জনকে সনদ বিতরণ 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি  : নওগাঁর ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপর্ণ শেষে ৪২ জন প্রশিক্ষণর্থীদের হাতে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে, আজ বৃহস্পতিবার  ২৩ শে এপ্রিল, সকাল ১১ টায় ওয়াল্ড ভিশন উদোগে কারিগরি প্রশিক্ষণ সমাপর্ণ ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন ধামইরহাট কারিতাস অফিস হলরুমে। এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে ও […]

বিস্তারিত

ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :  নওগাঁর ধামইরহাটে জাতীয়পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে,  ধামইরহাটে পুষ্টির বৈশম্যর দিন শেষ গডবো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে এপি ওয়াল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়। এক রালি শেষে […]

বিস্তারিত

আগের ২০ মামলা, এখন  ধরা পড়লেন গাঁজা নিয়ে ! 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গ্রেপ্তার হওয়া মনির হোসেন নামে একজনের বিরুদ্ধে আগের ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক, দু’টি বিশেষ ক্ষমতা আইন, একটি ডাকাতি ও একটি অন্য ধারার মামলা রয়েছে। মনির হোসেন প্রকাশ কালা মনির (৪০) উপজেলার কালিকাপুর গ্রামের রহিজ মিয়ার ছেলে। গ্রেপ্তার হওয়া […]

বিস্তারিত

ছয় গ্রাম নিয়ে ‘বরিশল ইউনিয়ন’ গঠন বিষয়ে গণশনানি

মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে আরো একটি নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে বুধবার গণশুনানি অনুষ্ঠিত হয়। বরিশল ঈদগাহ মাঠের ওই গণশুনানিতে ছয় গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেয়। গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ বিষয়ে ‘পজেটিভলি’এগুনোর বিষয়ে আশ্বস্থ করেন। প্রস্তাবিত ওই ইউনিয়নের নাম ‘বরিশল ইউনিয়ন’, যেটি আখাউড়া উপজেলার […]

বিস্তারিত

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের  !

মাগুরা প্রতিনিধি  :  মাগুরায় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, সরকারি চাউল চুরি, অসাদাচরণ ও মব সৃষ্টি করে ক্যামেরা,মোবাইল ছিনিয়ে নেওয়া ও শাররীক আঘাতের অভিযোগে শালিখা উপজেলার টিএনও সহ আরো ৩ জনের নামে ক্রিমিনাল মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ। এই মামলায় মোট ৪ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন, […]

বিস্তারিত