সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জালসহ ১৭ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি ,(কক্সবাজার)  :  কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে […]

বিস্তারিত

‎নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কিশোরগঞ্জে অভিযান, জরিমানা ১০ লাখ টাকা  ‎

মোঃ আল আমিন, (‎কিশোরগঞ্জ)  :  কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) মারিয়া বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। ‎অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফখরুল […]

বিস্তারিত

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ জাহিদুর রহিম মোল্লা, (রাজবাড়ী)  :  ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা […]

বিস্তারিত

গাইবান্ধায় এআই প্রযুক্তিতে সরকারি কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

আরমান হোসেন রাজু, (রংপুর)  :  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর নকল ও সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দুই যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। ​শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা এসআরবি-১৩ ক্যাম্প থেকে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া […]

বিস্তারিত

৫ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছেন দূযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী আসাদুল হাবিব দুলু ‌

রওশন বাবু  (লালমনিরহাট)  :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাঁচ দিনের সরকারি সফরে ৩০শে সেপ্টেম্বর (বুধবার) ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছেন। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৩০শে সেপ্টেম্বর (বুধবার) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১১ টা ৩০ মিনিটে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সাথে এবং দুপুর ১২ টা ৩০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে জেলার বিএনপির […]

বিস্তারিত

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি  :  সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই, খাতা, কলম, ও জ্যামেতিবক্স বিতরণ করছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকাল ১১ টায় পৌর শহরের হুসেন বখত চত্বরে বই বিনিময় উৎসব শুরু হয়। হাজারখানেক বই নিয়ে স্টল বসিয়ে দিনব্যাপি বই বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় বই, খাতা এবং […]

বিস্তারিত

দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

মোঃ নয়ন মিয়া (দিনাজপুর)  :  দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা সীতাকোট বিহার পরিদর্শন করেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. […]

বিস্তারিত

নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২০২৫ সালে বৃত্তি প্রাপ্ত নবীনগর পৌরসভাস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে “আমরা মেধা বিকাশে কাজ করি” সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে ২৬ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত মোট ৪৩ জন […]

বিস্তারিত

শিক্ষকতার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে মোছাঃ ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার শিবপুর

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী)  :  নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের শুভ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। সার্বিক […]

বিস্তারিত

হয়রানি-হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চাইলেন মৌ হিজড়া

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা)  :  হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ মৌ খাতুন (মৌ হিজড়া)। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বক্তব্য ও ভিডিওর […]

বিস্তারিত