শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যা : চার দিনেই রহস্য উদঘাটন, পিবিআইয়ের দৃষ্টান্তমূলক সাফল্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুছারচর এলাকায় শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক সোহেল (৪১) হত্যাকাণ্ডে মাত্র চার দিনের মধ্যে রহস্য উদঘাটন করে চাঞ্চল্যকর সাফল্য অর্জন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই ঘাতকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে নিহতের ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা। গ্রেফতারকৃত দুই প্রধান আসামি […]

বিস্তারিত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতির মহোৎসব ! এলজিইডি থেকে তেল চুরি, হাসপাতাল অব্যবস্থাপনা থেকে স্কুল ভবনে নিম্নমানের ইট—একযোগে মাঠে দুদক !

নিজস্ব প্রতিবেদক :   দেশের একের পর এক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের চিত্র উন্মোচন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাজ না করেই বিল উত্তোলন, ঘুস বাণিজ্যে অবৈধ সম্পদের পাহাড়, রাষ্ট্রীয় তেল গায়েব, হাসপাতালের খাবারে প্রতারণা এবং স্কুল ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে একযোগে একাধিক এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে সংস্থাটি। এসব ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর বিরুদ্ধে […]

বিস্তারিত

রাজধানীতে র‍্যাবের অভিযান  : ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক  :  “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। র‍্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা […]

বিস্তারিত

গোপালগঞ্জের  কোটালীপাড়ায় গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অতি গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তাঁরা। ​পরিদর্শনকারী দলের নেতৃত্বে ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার  […]

বিস্তারিত

দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে দুদকের টানা অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনে অনিয়মের চাঞ্চল্যকর চিত্র উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবারও প্রমাণ করলো—অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থানে রয়েছে সংস্থাটি। স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচালিত সাম্প্রতিক এনফোর্সমেন্ট অভিযানে উঠে এসেছে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাতের চিত্র। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাদ্য বরাদ্দ লুটপাট, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ : নেত্রকোণা জেলার […]

বিস্তারিত

দুর্নীতির বিরুদ্ধে দুদকের একযোগে তিন জেলায় অভিযানে অনিয়মের ভয়াবহ চিত্র উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক :  দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ একযোগে তিনটি জেলায় পরিচালনা করেছে এনফোর্সমেন্ট অভিযান। সড়ক নির্মাণ, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্প—তিন খাতে পৃথক অভিযানে উঠে এসেছে নিম্নমানের কাজ, অব্যবস্থাপনা এবং অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ। মাঠপর্যায়ের সরেজমিন অনুসন্ধানে অনিয়মের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছে দুদক টিম। ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নমানের সড়ক […]

বিস্তারিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরে দক্ষতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন : প্রশিক্ষণ কর্মশালা ও সেরা কর্মকর্তাদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক   : স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA) দেশের ওষুধ শিল্পের মান, নিরাপত্তা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ২২ জানুয়ারি ২০২৬ তারিখ এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের […]

বিস্তারিত

! বিশেষ প্রতিবেদন !! গণপূর্ত অধিদপ্তরে ‘ভিআইপি রিক্রুটমেন্ট সিন্ডিকেট’ !! আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাকডেটে যোগদান !! দ্বৈত বেতন উত্তোলন ও শতকোটি টাকার দুর্নীতির বিস্ফোরক অভিযোগ !

বিশেষ প্রতিবেদক :  গণপূর্ত অধিদপ্তরে (PWD) বিগত স্বৈরাচারী সরকারের সময় সংঘটিত এক অভূতপূর্ব নিয়োগ ও পদোন্নতি কেলেঙ্কারির বিস্ফোরক তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে—বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও বিসিএস পরীক্ষাকে পাশ কাটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপে ছাত্রলীগঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তিকে বিসিএস ছাড়াই সরাসরি ষষ্ঠ গ্রেডে উপ-বিভাগীয় প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, […]

বিস্তারিত

বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নকলা ভেজাল বিরোধী অভিযান  : দুই প্রতিষ্ঠান কে ৬০০০০ হাজার টাকা জরিমানা আদায় সহ ২ মন ভেজাল গুড় জব্দ 

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী) : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর  রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নকলা ভেজাল বিরোধী অভিযানে চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পণ্য তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ষাট হাজার টাকা জরিমানা, ২ মণ ভেজাল গুড় জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে,  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে […]

বিস্তারিত

এক কোটি পঁচিশ লক্ষ টাকা আত্মসাৎ থেকে ঘুস-অনিয়ম—দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে দুদকের একযোগে অভিযান পরিচালনা 

নিজস্ব প্রতিবেদক :  দেশজুড়ে সরকারি প্রতিষ্ঠানে চলমান দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একের পর এক চাঞ্চল্যকর এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টাঙ্গাইল, পটুয়াখালী ও ঝিনাইদহ—তিন জেলায় পৃথক অভিযানে বিপুল অর্থ আত্মসাত, ঘুস বাণিজ্য ও প্রশিক্ষণ প্রকল্পে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। অভিযানের পর সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি […]

বিস্তারিত