ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়

এম. আমজাদ খান  :  গতকাল ৭ অক্টোবর বুধবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অফিসে ‘বাংলাদেশ ব্যাটারি চালিত অট্রো রিক্সা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড: আতিকুর রহমান, সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম , বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, […]

বিস্তারিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এ.কে পলাশ কুমিল্লা) সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাস এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকাল ৪টায় কুমিল্লা মহানগর জাসাস এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। কুমিল্লা মহানগর […]

বিস্তারিত

ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের  দ্বিতীয় শ্রণি ও দশম গ্রেড বাস্তবায়নে অধ্যাপক ডোনারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক  :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আগামী ৭২ ঘন্টার মধ্যে ফার্মাসিস্ট এবং হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেনির মর্যাদা এবং দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী আই এইচ টি অডিটরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট […]

বিস্তারিত

সিরাজগঞ্জ নয়, সারা বাংলাদেশের মানবিক নাম মামুন বিশ্বাস – ৩৮ বছরে ১৫৬ জন ইয়াতিম ও অসহায় কন্যার বিয়ে সম্পন্ন

মোঃ শহিদুল ইসলাম, (সিরাজগঞ্জ)  :  শুধু সিরাজগঞ্জ নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন মামুন বিশ্বাস। অসহায়, দরিদ্র, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। মাত্র ৩৮ বছর বয়সেই মানুষের সহযোগিতা নিয়ে ১৫৬ জন ইয়াতিম ও অসহায় কন্যার বিয়ে সম্পন্ন করেছেন মামুন বিশ্বাস। বিয়ের আয়োজন থেকে শুরু করে […]

বিস্তারিত

বিচ্ছিন্ন ঘটনা থেকে রাজনীতির নতুন বয়ান  : বিচ্ছিন্ন ঘটনা নাকি রাজনৈতিক বয়ান, প্রশ্নে জামায়াতের অবস্থান

বিশেষ প্রতিনিধি   :   বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু সময় আসে, যখন একটি ব্যক্তির বক্তব্য, আরেকজনের আচরণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টও আর একক কোনো ঘটনা হিসেবে বিবেচিত হয় না। সময়, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান বিবেচনায় এসব ঘটনা বৃহত্তর কোনো রাজনৈতিক বয়ানের অংশ হিসেবে আলোচনায় আসে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ […]

বিস্তারিত

নরসিংদী নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন

সাইফুল ইসলাম রুদ্র, ( নরসিংদী)  :  নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নদী দূষণরোধে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক এখনো শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি প্লান্ট স্থাপন করেননি। তাদের দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে। নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার […]

বিস্তারিত

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি  :  এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ময়মন সিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় আঞ্চলিক এস এম ই পণ্য মেলা -২০২৬ উদ্বোধন করা হয়। আজ ৩ অক্টোবর শনিবার,  ময়মনসিংহ জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ […]

বিস্তারিত

জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার : হার লাইফ,হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন  :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান এর ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, প্রয়াত মাহফুজ উল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টরি'(Begum Khaleda Zia: Her Life, Her Story) বইটি জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর সংগ্রহে স্থান পেয়েছে বলে বাপসনিউজকে জানিয়েছেন গোলাম ফারুক শাহান ।২০২২ সালে […]

বিস্তারিত

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে —ত্রাণ মন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি  :  মোগলহাট ও আশপাশের এলাকা নদীভাঙন থেকে রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় […]

বিস্তারিত

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

এ.কে পলাশ (কুমিল্লা)  :  কৃষি কাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। আমরা গরুর দুধ ও মাংস খাই, তাহলে গরুর গোবর ফেলতে কিসের লজ্জা? সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শনিবার […]

বিস্তারিত