রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

মোঃ সোহেল রানা (রাজশাহী)  :  মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ সেপ্টেম্বর […]

বিস্তারিত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসার সদস্য গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ  (কক্সবাজার)  :  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোহাম্মদ জহির (১৯) নামে আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর […]

বিস্তারিত

গণঅভ্যুত্থানের দুই বছর না পেরোতেই ‘পুরোনো বয়ান’ ফের গণমাধ্যমে  ?  হাসিনা আমলের ন্যারেটিভ উৎপাদনকারীদের টকশো-দাপট নিয়ে প্রশ্ন, ব্যবসায়ী-মিডিয়া সংযোগের অভিযোগ

বিশেষ প্রতিবেদক  :  গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের দুই বছরও পূর্ণ হয়নি। এরই মধ্যে গণমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে আবারও সক্রিয় হয়ে উঠেছেন এমন কিছু ব্যক্তি, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের পক্ষে জনমত তৈরির অভিযোগ ছিল। টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমের আলোচনায় তাদের উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে—পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় কি […]

বিস্তারিত

প্রতি শুক্রবার বসবে ‘সুপারসেল কারবাজার’ : এক ছাদের নিচে নতুন-পুরোনো গাড়ির বাজার, আইসিসিবিতে শুরু

নিজস্ব প্রতিবেদক  : জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে চালু হওয়া এই বাজারে এক জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা ও বিক্রেতারা। গতকাল প্রধান অতিথি হিসেবে কারবাজারটির উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। […]

বিস্তারিত

পঞ্চগড়ে করতোয়া নদীর রক্ষা বাঁধ দখল করে প্রভাবশালীদের বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ

আনিসুর রহমান মানিক, (পঞ্চগড়) :  পঞ্চগড়ে করতোয়া নদীর রক্ষাবাঁধ দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন, সেমিপাঁকাঘর, দোকান সহ নানা স্থাপনা। কেউ আবার বাঁধের ব্লক সড়িয়ে নদীর জমিতে গাছ লাগিয়ে আরসিসি পিলার ও ইট দিয়ে দেয়াল তৈরী করে অভিনব কায়দায় করেছেন দখল। তবে লোক পাঠিয়ে বাড়ি নির্মানের প্লান ও কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়ার আশ^াস পঞ্চগড় পৌরসভার। […]

বিস্তারিত

ঋণ খেলাপির মামলায় সুজিত চন্দ্র সাহা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫ লাখ ২৫ হাজার টাকা ঋণ খেলাপির মামলায় সুজিত চন্দ্র সাহা (পিতা: মৃত চিত্তরঞ্জন সাহা, গ্রাম: বিটঘর, উপজেলা: নবীনগর) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) কাইতলা শাখার একজন ঋণ গ্রহীতা। ​ব্যাংক সূত্রে জানা যায়, সুজিত চন্দ্র সাহার কাছে বাংলাদেশ কৃষি ব্যাংক কাইতলা শাখার পাওনা রয়েছে […]

বিস্তারিত

নওগাঁ জেলার পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত

মোঃ তোফাজ্জল হোসেন, পোরশা (নওগাঁ )  :  বালাম বইয়ে নথি টেম্পারিংয়ের অভিযোগ, তদন্ত চলছে: জেলা রেজিস্ট্রার অফিস সূত্র। নওগাঁর পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীস আমির উদ্দিন বাবুকে গুরুত্বপূর্ণ সরকারি নথিতে কাটাছেঁড়া বা টেম্পারিংয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও দুজনকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে। জেলা […]

বিস্তারিত

ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ

এনামুল হক, (ফরিদপুর)  : পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সরকারি সি.বি.পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ দখল করে বসবাসের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ হেলালীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দোতলার পদার্থ ও রসায়ন ল্যাবরুমটি আবাসিক কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে ফার্নিচার, আলমিরা,ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ফ্রিজ, গ্যাসের চুলা, জাজিমসহ বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। শিক্ষার্থী ও […]

বিস্তারিত

বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন : চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে

​এইচ.এম. তরিকুল ইসলাম (বরিশাল)  :  অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “বরিশাল মেজবানি রেস্টুরেন্ট”। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও জাদুকরী স্বাদের authentic মেজবানি খাবার নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ইল্লা বাসস্ট্যান্ডে এই নতুন রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ​আজ ৪ সেপ্টেম্বর এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির পথচলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ […]

বিস্তারিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার

আবদুল আউয়াল, (নোয়াখালী) :  দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অপরাধমূলক কর্মকাণ্ডের মামলায় আটক এবং সামাজিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরউদ্দিন মিশুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাছেত হিরনের স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় […]

বিস্তারিত