
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫ লাখ ২৫ হাজার টাকা ঋণ খেলাপির মামলায় সুজিত চন্দ্র সাহা (পিতা: মৃত চিত্তরঞ্জন সাহা, গ্রাম: বিটঘর, উপজেলা: নবীনগর) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) কাইতলা শাখার একজন ঋণ গ্রহীতা।

ব্যাংক সূত্রে জানা যায়, সুজিত চন্দ্র সাহার কাছে বাংলাদেশ কৃষি ব্যাংক কাইতলা শাখার পাওনা রয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা। ঋণ পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে দায়রা মামলা নম্বর ৭৮১/২৫ এবং সিআর মামলা নম্বর ২৫৯/২৪ দায়ের করা হয়।
পরবর্তীতে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট নম্বর ৮৩৩) জারি হলে নবীনগর থানা পুলিশ তাকে আটক করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, গ্রেফতারকৃত সুজিত চন্দ্র সাহাকে শনিবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর্টে পাঠানো হয়েছে।

