ঢাকা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

হাফিজুর রহমান (সাতক্ষীরা)  :  সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ […]

বিস্তারিত

জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা

শাকিল হোসেন,(গাজীপুর)  :   সকাল থেকেই আকাশের মুখ ভার। নামছে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে ঝুম বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো টিপটিপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে কালিয়াকৈর সকল গ্রাম। বৃষ্টিতে প্রকৃতি স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাদের রোজগারের চাকা। আজ শুক্রবার (২০শে নভেম্বর) ভোর থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর চন্দ্রা, হরতকিতলা, […]

বিস্তারিত

খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল সদৃশ গোলা, এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি)   :  খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য পাহাড়ের পাশে মাটি খনন করতে গিয়ে ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি গোলা পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয় বাসিন্দা মো. বেলাল হোসেন মাটির নিচে গোলাটি দেখতে পান। স্থানীয় সূত্রে জানা যায়, মাটির প্রায় এক ফুট গভীরে […]

বিস্তারিত

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল থেকে রাষ্ট্রক্ষমতায় : তারেক রহমানের ৬২ বছরের সংগ্রামী জীবন

এম বাদল খন্দকার  :  আজ ২০ নভেম্বর, শুক্রবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভ জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া এই রাজনীতিক আজ ৬২ বছরে পদার্পণ করলেন। কারাবাস, নির্যাতন আর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন পেরিয়ে দেশের নেতৃত্বে […]

বিস্তারিত

নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান

মোঃ কামাল হোসেন প্রধান (নরসিংদী)  :  নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন এর গারদবাজার এলাকা থেকে অদ্য ২০ নভেম্বর ২০২৬ ইং শুক্রবার স্থানীয় বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর। এ সময় কন্যার পিতার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা […]

বিস্তারিত

কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী, ১-জন ভারতীয় গ্রেফতার হয়

আবু নাসের মহিউদ্দিন, (কুয়েত)   :  আহমাদি গভর্নরেট সিকিউরিটি ডিরেক্টরেট চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আবদুল্লাহ পোর্ট শিল্প এলাকায় স্থানীয়ভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার একটি অবৈধ আস্তানার সন্ধান পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার সন্দেহে পরিচালিত তদন্তের ভিত্তিতে নিরাপত্তা কর্মীরা চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নেপালি এবং একজন ভারতীয় […]

বিস্তারিত

রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ আকাশ উজ্জামান শেখ (রামপাল)  :  বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এডিপি’র স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর ( মঙ্গলবার) সকাল দশটায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো অর্ডিনেশনের আয়োজনে এবং টেকনিকাল প্রোগ্রাম স্পেশালিষ্ট বাইয়ান রেদোয়না কবির ও প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী’র পরিচালনায় […]

বিস্তারিত

অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ ও সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। ​পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং […]

বিস্তারিত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

কুলেন্দু শেখর দাস,  (সুনামগঞ্জ)  :  নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার নির্বাচন ঘোষনার পর কনকনে শীত উপেক্ষা করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় বাংলাবাজার ইউনিয়নবাসির আয়োজনে দক্ষিন কলাউরা পশ্চিমাড়াই এই পরামর্শ সভা […]

বিস্তারিত

আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা

বিশেষ প্রতিনিধি   : বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, কর্মসংস্থান সৃষ্টি এবং নগরায়ণের সঙ্গে রিয়েল এস্টেট খাতের সম্পর্ক অত্যন্ত গভীর। এই খাতের কার্যক্রমে শুধু আবাসন ব্যবসায়ীরা নন, যুক্ত রয়েছেন প্রকৌশলী, স্থপতি, নির্মাণশ্রমিক, পরিবহনকর্মীসহ অসংখ্য পেশার মানুষ। ফলে রিয়েল এস্টেট খাতের সংকট কেবল একটি ব্যবসায়িক খাতের সংকট নয়; এর প্রভাব পড়ে লাখো পরিবারের জীবিকা এবং সামগ্রিক অর্থনীতিতে। দীর্ঘ ১৯ […]

বিস্তারিত