বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শুঁটকি পল্লীতে হার্ট অ্যাটাকে জেলের মৃত্যু

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর শুঁটকি পল্লীতে প্রচন্ড শীতে হার্ট অ্যাটাক করে মোস্তফা শেখ (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে শরণখোলা রেঞ্জের শ্যালার চর শুঁটকি পল্লীতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

বনবিভাগ সূত্রে জানা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে মোস্তফা শেখ শ্যালার চর শুঁটকি পল্লীর মহাজন লিটন মোল্লার ডিপোতে শুঁটকি প্রক্রিয়াকরণের কাজ করতেন। ৭ জানুয়ারী প্রচন্ড শীতে রাতে হঠাৎ হার্ড অ্যাটাক করেন মোস্তফা শেখ। এ সময় সঙ্গীয় জেলেরা তার কাছে ছুটে আসলে তিনি জানান তার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। তার কিছুক্ষণ পর তিনি মৃত্যু বরণ করেন।

এ ব্যপারে শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, ধারনা করা হচ্ছে হঠাৎ কয়েক দিন ধরে বেশি পরিমান শীত অনুভব করায় শীতের কারনে হার্ট অ্যাটাক করে মোস্তফা শেখ মারা যান।


বিজ্ঞাপন

তার মরদেহ মঙ্গলবার সকালে ট্রলারযোগে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন।


বিজ্ঞাপন
👁️ 131 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *