সিলেটের সুনামগঞ্জে ১৩ লাখ টাকার বিদেশি মদ জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  : ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সীমান্তের এপারে নিয়ে আসা ১৩ লাখ টাকার মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন

গতকাল  শনিবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের,সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শনিবার ভোররাতে এপারে মদের একাধিক চালান নিয়ে আসার পর ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও, নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা,তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির পৃথক পৃথক অভিযানে বিজিবি টহল দল বিভিন্ন ব্রান্ডের ৮৫৫ বোতল ভারতীয় (বিদেশি) মদ জব্দ করে। জব্দকৃত মদের মূল্য প্রায় ১২ লাখ ৮২ হাজার ৫’শটাকা।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *