খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

ইন্দ্রজিৎ টিকাদার (খুলনা) :  খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ সমাপনী অনুষ্ঠান, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন ।


বিজ্ঞাপন

আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন
👁️ 172 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *