দুবাই সিটিতে আল্লামা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized আন্তর্জাতিক জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ

আন্তর্জাতিক ডেস্ক  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও খেজুর গাছ মার্কার সমর্থনে দুবাই ইন্টারন‍্যাশনাল সিটির আল-মদিনা রেস্টুরেন্টের হল রুমে গত ৩০শে জানুয়ারী শুক্রবার রাত ১০ টায় এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

দুবাই শহরে বসবাসরত কানাইঘাট-জকিগন্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আল আবির বিএনপির অন‍্যতম নেতা জনাব আফতাব উদ্দিন।

দুবাই জমিয়তের প্রচার সম্পাদক হাফিয আব্দুল্লাহ মাসরুর ও হাফিয মাশহুদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ‍্যমে এবং দুবাই জমিয়তের সাধারণ সম্পাদক  মাও: আব্দুল আহাদ আল-আতিক ও দুবাই বিএনপির  সদস‍্য জনাব গিয়াস উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাভায় স্বাগত বক্তব‍্য রাখেন দুবাই বিএনপির অন‍্যতম নেতা জনাব মাসুদুজ্জামান।


বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন UAE বিএনপির আহবায়ক ও দুবাই বিএনপির সদস্য সচিব জনাব মুজিবুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন আল-আবির বিএনপির সভাপতি জনাব হাশেম আহমেদ, সহ সভাপতি তৌহিদুল আলম, সদস্য দিদিরুল আলম, হাজী নুর আহমেদ, শহীদুল্লাহ্ শহিদ, জমিয়ত নেতা মাওলানা আলিমুদীন, জনাব মুশতাক আহমদ, মাওলানা দেলওয়ার হোসেন সাদী, জনাব আবুল কালাম আজাদ।


বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন মাওলানা এনামুল ইসলাম, মাওলানা আবদুল সামাদ, জনাব আলমগীর হুসেন, আবুল হাছনাত, হাসান আহমদ, জিয়া উদ্দিন , মোহাম্মদ আলী, তামীম আহমদ,
হাফিয ইকবাল হুসাইন,মাওলানা জুবায়ের আহমদ, মাও. হামিদুল্লাহ,রেজাউল করিম হাদি, বরকত উল্লাহ, মাও: আব্দুল গাফ্ফার, হাফিয আহমদ জুবায়ের প্রমুখ।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *