মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ ইমরান হোসেন (খুলনা)  :  খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বটিয়াঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খায়রুল ইসলাম খান জনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী তাঁর ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে হামলা মাইক ছিনতাইয়ের অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি জয়পুর গ্রামে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে আলাদা করে দেয়।


বিজ্ঞাপন

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নির্বাচন কমিশন ও প্রশাসন বিষয়টি তদন্ত পূরক ব্যবস্থা নেয়ার জন্য জানাচ্ছি । সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করছি।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *