
শরিফুল ইসলাম, (টাঙ্গাইল) : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালিহাতী উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিহাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে হামিদপুর বাসস্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সমর্থনই তার প্রধান শক্তি।

এ সময় তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

👁️ 124 News Views
