“কোডেকের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্পেইন” আন্তজার্তিক নারী দিবসে

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা) : বাগেরহাটে শরণখোলার উপজেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত গ্রাম শরনখোলা ও খুড়িয়াখালী ভিসিএসও এর মাঝে “ফ্রি হেলথ ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে নারী, শিশু, কিশোরীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।


বিজ্ঞাপন

সেবা গ্রহীতা শিশুদের ওজন ও অপুষ্টি পরিমাপ করার পাশাপাশি, বড়দের প্রেসার মাপা, সল্পমুল্যে ডায়াবেটিস পরিক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য যে, ইউরোপীয়ান ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশ এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা কোডেক কার্যক্রমটি বাস্তবায়ন করছে । অংশগ্রহনকারীগণ শরনখোলা উপজেলার গ্রাম সুশীল সমাজ সংগঠনের সদস্য ও এলাকাবাসি। ক্যাম্পেইন শুরুর পুর্বে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।


বিজ্ঞাপন

নারীর অধিকার সুরক্ষা, নারীর অংশগ্রহন নিশ্চিতকরা, সমঅধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা হয় ।


বিজ্ঞাপন

এরমধ্যে সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালি সুশীল সমাজ সংগঠনের নারী প্রতিনিধি মৌসুমি বেগম বলেন আমরা প্রত্যন্ত এলাকায় বসবাস করি, আমাদের থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে, প্রোয়োজন মতো ভালো চিকিৎসা সেবা পাইনা। সেবা গ্রহীতারা এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ও এনগেজ প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

👁️ 38 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *