নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী)৷ : নরসিংদীর পলাশ উপজেলায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন পলাশ থানার পুলিশ।


বিজ্ঞাপন

গতকাল  ১৬ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার ভোরে পলাশ উপজেলার সানের বাড়ী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান আতসী পাড়া গ্রামের আব্দুস সাক্তারের ছেলে।পুলিশ জানায়,বুধবার (১৫ এপ্রিল) সন্ধায় ভুক্তভোগী কিশোরী একই গ্রামের তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন।


বিজ্ঞাপন

এসময় সানের বাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে ওই গ্রামে অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে তুলে নিয়ে যায়।


বিজ্ঞাপন

পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় ।পরে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি ধর্ষনের মামলা দায়ের করেন।

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পায় পুলিশ। অপর আসামিকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

👁️ 270 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *