ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রনজিৎ সরকার রাজ, (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে গঠিত এ কমিটিতে হরিদাস চন্দ্র রায়কে আহ্বায়ক এবং মানিক চন্দ্র রায়কে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অনুমোদন দেন বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিককা রাম রায়।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন।


বিজ্ঞাপন

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, ভোগনগর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর ইসলাম এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

👁️ 183 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *