বাগেরহাটের রামপালে সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন,স্বস্তি জনমনে

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ আকাশ উজ্জামান শেখ, ( বাগেরহাট)  : বাগেরহাটের রামপালে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম ও সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি বাগেরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল নাজমুল হাসান।


বিজ্ঞাপন

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার মোর্তজা রেজা,সোনালী ব্যাংক পিএলসি রামপাল শাখার ম্যানেজার বাবলু রায়, রামপাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকরা।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন এ এটিএম ও সিআরএম বুথ চালুর মাধ্যমে এলাকাবাসী আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আসবে। এখন থেকে গ্রাহকরা যে কোনো সময় কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা পাবেন।

রামপাল শাখার ম্যানেজার জানান, এই বুথ স্থাপনের ফলে রামপালবাসীর জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *