শরণখোলায় হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে চিকিৎসক মাহমুদুল হাসান এর প্রতিবাদ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট)  প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলায় সময় অসময়ে হয়রানি ও মিথ্যা অপপ্রচার ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন রায়েন্দা হাসপাতাল রোডের ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মো: মাহমুদুল হাসান।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১ টার দিকে শরণখোলা প্রেসক্লাবে উপস্থিত থেকে চিকিৎসক মাহমুদুল হাসান বলেন,তিনি একজন ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান। তিনি কোনো (এমবিবিএস) ডা: না। তার প্রেসক্রিপশন প্যাডে সেটাই লেখেন তিনি।

কিন্তু তার পেশাগত সুনাম ক্ষুন্ন করতে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যাতে করে তাকে এলাকা থেকে বিতাড়িত করে আর্থিকভাবে লাভবান হতে পারে ওই চক্রটি। এরই ধারাবাহিকতায় গত (৪ মে) সন্ধ্যায় বাগেরহাট থেকে ৫/৬ জন সংবাদকর্মীকে তার গ্রামীণ হাসপাতালের নিচে তার চেম্বারে নিয়ে আসেন ওই চক্রটি।


বিজ্ঞাপন

তখন তারা তার চেম্বারের দরজা বন্ধ করে অবরুদ্ধ করে ভয়ভীতি প্রদর্শন করে গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে ফেলে এবং চেম্বার বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে। তখন তার কাছে স্পষ্টভাবে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও জানান এই চিকিৎসক।


বিজ্ঞাপন

ওই ঘটনার পর উল্টো তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য নিউজ প্রচার করে বিভ্রান্ত ছাড়ানো হয়েছে। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই প্রশাসনের কাছে তার দাবি,ওই সমস্ত কুচক্রী মহলের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।

👁️ 40 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *