
মোঃ সারোয়ার হোসেন অপু, (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে খেলাধুলা করার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামের এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত অনিক পাহান হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের মন্টু পাহানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের কাউয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল অনিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।

👁️ 33 News Views
