মদনে ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন,

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

মোঃআলম খান,(নেত্রকোনা) :  নেত্রকোনা মদন পৌর সভার ৬ নং ওয়ার্ডে আশকি পাড়া এলাকায় নিজ হাতে বৃদ্ধ বাবাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

থানা ও এলাকার সূত্রে জানাযায়, ৯ সেপ্টেম্বর বুধবার আনুমানিক ভোর ৬ ঘটিকার সময় মদন পৌর সভার ৬ নং ওর্য়াডে আশকি পাড়া নিজ বাসায় রান্না ঘরে বৃদ্ধ বাবাকে গলা কেটে হত্যা করে ছেলে ইয়াছিন।

উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত কন্দু তালুকদারের ছেলে এলাই তালুকদার( ৬৫) কে পাষান্ড ছেলে ইয়াছিন নির্মম ভাবে বাবাকে হত্যা করে।


বিজ্ঞাপন

দীর্ঘদিন যাবত এলাই তালুকদার মদন পৌর সভায় বসবাস করে আসছে।নিহত বৃদ্ধার ৮ ছেলে ও এক মেয়ে রয়েছে।স্থানীয়রা ও পরিবারে লোকজন জানান, ইয়াছিন অনেক দিন যাবত মানুষিক ভারসাম্যহীন ভাবে চলাফেরা করছে।


বিজ্ঞাপন

মদন থানার পুলিশ খবর পাওযার সাথে সাথে ঘটনার স্থল হতে মৃত এলাই তালুকদারের লাশ উদ্ধার করে মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এনে সুরতহাল করে থানায় নিয়ে যায়।বাসা হতে পুলিশ ইয়াছিনকে গ্রেফতার করেছে।

মদন থানার অফিসার ইনর্চাজ মোঃ সালাহউদ্দিন করিম জানায়,এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।বাসা থেকে হত্যাকারী ইয়াছিনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হবে।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *