রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

শাহজাহন হেলাল,(ফরিদপুর) : গতকাল মঙ্গলবার  ৮ সেপ্টেম্বর,  ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯) সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি লাজিউন)।


বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ আত্মীয়স্বজন ও বহু গণগ্রাহী রেখে গেছেন।

৮ সেপ্টেম্বর ২০২৬খ্রি. মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁকে স্থানীয় প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠান সম্পন্ন করেন।


বিজ্ঞাপন

পরে নামাজে জানাযা শেষে মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়াকে তাঁর গ্রামের বাড়ী বোয়ালমারী উপজেলার বেড়াদি গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।


বিজ্ঞাপন

রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেক মাসুদুর রহমান, ফরিদপুর জেলা ও মধুখালী থানা পুলিশের এস আই মোক্তার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *