মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ: শিক্ষকের শাসন বনাম পৈশাচিকতা নিয়ে প্রশ্ন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকালে কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক এক ছাত্রকে শারীরিকভাবে অমানবিক ও নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন

​শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রকে শিক্ষক শাসন করবেন—এটি স্বাভাবিক ও প্রচলিত নিয়ম। আদব-কায়দা ও পড়ালেখার শৃঙ্খলার জন্য শিক্ষকের শাসনকে বরাবরই অভিভাবকরা সাধুবাদ জানিয়ে আসছেন। তবে সেই শাসন যখন মাত্রা ছাড়িয়ে অমানবিক বা শারীরিক নির্যাতনের রূপ নেয়, তখন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​এ ধরনের ঘটনায় সমগ্র শিক্ষক সমাজ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষুণ্ন হয় বলে মনে করছেন স্থানীয়রা।


বিজ্ঞাপন

অভিভাবকদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের সংশোধনের জন্য বেত্রাঘাত বা শারীরিক নির্যাতন নয়, বরং মানবিক দিক বিবেচনা করে মনস্তাত্ত্বিক ও সহানুভূতিশীল উপায়ে শাসন করা উচিত।


বিজ্ঞাপন

অমানবিক উপায়ে পরিচালিত এমন শাস্তি কেবল ছাত্রের শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং প্রতিষ্ঠানগুলোর সুনামও নষ্ট করে।

​এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *