জাতীয় সংসদ ভবন পরিদর্শনে পাটগ্রাম-হাতীবান্ধার জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী  :  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শিক্ষার্থীদের দিলেন তিন পরামর্শ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

রওশন বাবু,  (লালমনিরহাট)  :  জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।


বিজ্ঞাপন

এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে পরিদর্শনে আসা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন। এর মধ্যে প্রথমত, পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।


বিজ্ঞাপন

দ্বিতীয়ত, বৃক্ষরোপণের বিষয়ে গুরুত্বারোপ করে বর্ষাকালে নিজের কিংবা পরিবারের পক্ষ থেকে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে এমন সৌজন্য সাক্ষাৎ ও জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত বলে জানা গেছে।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *