- নিজস্ব প্রতিবেদক ঃ উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল প্লানের আওতাধীন “উপজেলা ও তদনিম্ন পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা” বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের ২ (দুই) দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) এর আয়োজন করা হয়েছে, যার সভাপতিত্ব করেন ডাঃ মোঃ রিজওয়ানুর রহমান, লাইন ডাইরেক্টর, উপজেলা হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
উক্ত প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময় মো: আককাস আলী সেখ, জনসংযোগ কর্মকর্তা সহ স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পদস্থ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
👁️ 117 News Views
