সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেস রুলস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল বৃহস্পতিবার ৩০ জুন, সকাল ১০ টায় ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, ঢাকা রেঞ্জ-এর আয়োজনে সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেস রুলস বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সুলতানা নাজমা হোসেন, পুলিশ সুপার (ট্রাফিক)(অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), ঢাকা রেঞ্জ উপস্থিত ছিলেন।

কর্মশালায় মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ঢাকা জেলা সভাপতিত্ব করেন এবং সাগর দিপা বিশ্বাস, সহকারী পুলিশ সুপার, ঢাকা জেলা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাকসুদা লিমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঢাকা রেঞ্জ, ঢাকা।

অনুষ্ঠিত কর্মশালায় তিনি সাইবার ক্রাইমের ধরণ সহ এ সকল অপরাধ নিয়ন্ত্রণ ও সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উপযুক্ত পোশাক পরিধানের ব্যাপারে ড্রেস রুল মেনে চলার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিও বাংলাদেশ পুলিশের ড্রেস রুল প্রতিপালনে কর্মশালায় উপস্থিত সকলকে নির্দেশ প্রদান করেন।


বিজ্ঞাপন
👁️ 126 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *