বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন কর্তৃক শ্রদ্ধা নিবেদন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ শুক্রবার ১ জুলাই, ২০১৬ সালে আজকের এই দিনে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালায়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ জন নিরীহ নাগরিক নিহত হন।

“হলি আর্টিজান” হামলায় যারা শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এসোসিয়েশনের অন্যান্ন নেতৃবৃন্দ।

এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে অকালে আত্মত্যাগ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই নির্ভীক কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল করিম ও বনানী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন খান। গুরতর আহত হন অনেক পুলিশ কর্মকর্তা।


বিজ্ঞাপন
👁️ 111 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *