মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার’—-পরিকল্পনা মন্ত্রী

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ যুদ্ধ করলে করা যাবে, বহু মানুষ মারা যাবে। কিন্তু সেটাতে কোনো ফায়দা হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের। সেট নতুন নয়, বহুদিন ধরে করছে। এটা দুনিয়ার মানুষে জানে। বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ-বিদ্রোহ চাই না, মানুষের কষ্ট হয়।

তিনি আরও বলেন, আমরা সীমান্তে শান্তি চাই। দেশের ভেতরেও শান্তি চাই। মিয়ানমার যদি প্রতিনিয়ত খোঁচায়, তাহলে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হবে। সীমান্তরক্ষী বাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ। মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে, বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি। তবে মিয়ানমার একেকবার একেক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখে না।


বিজ্ঞাপন
👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *