ফাইভ স্টার হোটেলের রান্না ঘরের ফ্রিজের মধ্যে তেলাপোকা : রাজধানীর বিজয়নগরে ফার্স হোটেল এন্ড রিসোর্টস কে ৩ লাখ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিরাপদ খাদ্যের মোবাইল কোর্ট কর্তৃক ফার্স হোটেল এন্ড রিসোর্টস কে জরিমানা করা হচ্ছে।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  : মঙ্গলবার  ১০ অক্টোবর, রাজধানীর বিজয়নগর এলাকার  “ফার্স হোটেল এন্ড রিসোর্টস ” নামক প্রতিষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো: আক্তারুজ্জামান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে  প্রতিষ্ঠানটির রান্নাঘরের ফ্রিজে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ফ্রিজে প্রচুর পরিমানে যথাযথ লেবেল বিহীন রান্নাকরা এবং কাচাঁ খাবার মজুদ করতে দেখা যায়।


বিজ্ঞাপন

এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী ফার্স হোটেল এন্ড রিসোর্টস ” কে  ৩,০০,০০০ (তিন লাখ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্ট  পরিচালনাকালীন সময়ে  “ফার্স হোটেল এন্ড রিসোর্টস” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

এসময়ে  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদুল হাছান আনচারী ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *