বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের ওজন ও পরিমাপ সংক্রান্ত বিষয়ে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা 

Uncategorized আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি  :  আজ রবিবার ১৫ অক্টোবর, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা  মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, মেসার্স নির্জলা টি স্টোর, চাদনীঘাট, মৌলভীবাজার, মেসার্স এ-ওয়ান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, বিসিক শি/ন, মৌলভীবাজার, মেসার্স জেড এম মেজর ফ্লাওয়ার মিল, বিসিক শি/ন, মৌলভীবাজার, মেসার্স গ্রীন বাংলা অর্গানাইজেশন, শাহ মোস্তাফা রোড, মৌলভীবাজার এবং মেসার্স আন -ত্বকি স্টোর, মোস্তফাপুর, মৌলভীবাজার৷ এসকল  প্রতিষ্ঠানসমুহের ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় এবং মোড়ককৃত পণ্যের মোড়কজাতকরন নিবন্ধন সনদের কার্যক্রম দ্রুত নিষ্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত সার্ভিল্যান্স  অভিযানে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি) অংশগ্রহন করেন।


বিজ্ঞাপন
👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *