১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

এইমাত্র জাতীয় জীবন-যাপন রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখিয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা নেন। এই তথ্য জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।
অধ্যাপক মোস্তফা বলেন, এটি ছিল প্রধানমন্ত্রীর রেগুলার চেকআপ। অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, কাজী দীন মোহাম্মদ নুরুল হক এবং আমি তার চক্ষু পরীক্ষা করি।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।


বিজ্ঞাপন
👁️ 119 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *